‘তাঁর অবদান অসামান্য’, মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত হয়েছেন থিয়েটার ও চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘অভিনেতা, পরিচালক ও নাট্যকার ‘বঙ্গবিভূষণ’ মনোজ মিত্রের প্রয়াণে শোকাহত হলাম। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই।‘

মঙ্গলবার সকাল ৮ টা ৫০ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর । দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়। এদিন সাতসকালে তাঁর প্রয়াণের খবর আসতেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

১৯৩৮ সালের ২২ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন মনোজ মিত্র। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স এবং স্নাতক পাশ করেন। আর কলেজ জীবন থেকেই তাঁর শুরু হয় থিয়েটার যাত্রা।মনোজ মিত্রের   প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল’। শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পেয়েছেন অগুনতি পুরস্কার।  থিয়েটারের মতোই চলচ্চিত্রে অভিনয় করেও খ্যাতি অর্জন করেন কিংবদন্তি শিল্পী।  তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’,’আদর্শ হিন্দু হোটেল’ এখন  মুগ্ধ করে আমজনতাকে।  তাই এদিন মনোজ মিত্রের প্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ