ভুয়ো সংস্থায় বিনিয়োগের টোপ দেখিয়ে ৪২ লক্ষ হাতানোর দায়ে গ্রেপ্তার নেট প্রভাবী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক বা দুই নয় ৪২ লক্ষ  টাকা প্রতারণা। আর  এই প্রতারণার  শিকার হলেন প্রায় ২০০ জন। অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটল রাজস্থানের আজমেঢ়ে। সেখানে ১৯ বছর বয়সী  একজন নেট প্রভাবী ভুয়ো সংস্থায় লগ্নি স্কিমের মাধ্যমে প্রায় ৪২ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, প্রতারক নেট প্রভাবী হলেন একাদশ শ্রেণির ছাত্র কাশিফ মির্জা। সে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের টার্গেট করে এই প্রতারণা চক্রটা চালাত। আর  তাতেই একাদশ শ্রেণীর ওই ছাত্র বহু টাকা মুনাফা লাভ করতেন। এই ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানান হয়েছে, ‘ সোশ্যাল মিডিয়াতে মির্জা খুবই জনপ্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তার বিপুল সংখ্যক অনুরাগী রয়েছে।  তিনি মূলত বিনিয়োগকারীদের টোপ দিয়ে বলতেন ৯৯,৯৯৯ টাকা দিলে ১৩ সপ্তাহের মধ্যে তা ১,৩৯,৯৯৯ টাকা লাভ করতে পারবেন। আর তাতেই লোভে পড়ে যেতেন বিনিয়োগকারীরা।‘

ইতিমধ্যেই কাশিফর কাছ থেকে একটি হুন্ডাই ভার্না, একটি ক্যাশ কাউন্টিং মেশিন, ফোন ও ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ । বর্তমানে ওই যুবককে  দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে বলে খবর। বলা বাহুল্য, একজন ব্যক্তিকে  সবসময়  বিনিয়োগের আগে সংস্থা বা ব্যক্তি সম্পর্কে যথাযথ গবেষণা করা উচিত। তা না হলেই পড়তে হতে হবে প্রতারণার জালে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL