Loading live market data...
Loading active stocks...
Connecting...

জানেন কী বাড়তি দামে কিনছেন আইফোন? বিস্তারিত জানুন….

Share:

নিজস্ব প্রতিনিধি: Apple-এর iPhone বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি স্মার্টফোন সিরিজ। প্রিমিয়াম ডিজাইন, এবং শক্তিশালী ক্যামেরার জন্য বিখ্যাত আই ফোন। কিন্তু ভারতে iPhone কেনার কথা ভাবছেন? পুনর্বিবেচনা করার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।

দাম ও “Apple Tax”

ভারতে আইফোনের দাম আকাশছোঁয়া। iPhone 16 যুক্তরাষ্ট্রে 799 ডলার হলেও, ভারতে এর দাম প্রায় 150 ডলার বেশি, অর্থাৎ 79,990 টাকা। এর পেছনে মূল কারণ হচ্ছে আমদানি শুল্ক, কর, এবং Apple-এর নিজস্ব দাম নির্ধারণের কৌশল। ভারতে দামী ডিভাইস কেনার সময় সাধারণত গ্রাহকরা Value for money চান, যেখানে Android-এর ফ্ল্যাগশিপ ফোনগুলো প্রায় একই বৈশিষ্ট্য কম দামে দেয়।

ব্যয়বহুল সার্ভিস এবং AppleCare+ পরিষেবা সীমিত

দামী ফোন কেনার পর যদি মেরামতের প্রয়োজন হয়, তখন পকেটে চাপ পড়বে। ভারতে iPhone-এর মেরামত খরচসাপেক্ষ। এছাড়া AppleCare+ পরিষেবা এখানে তেমন সহজলভ্য নয়। এই পরিষেবাটি যুক্তরাষ্ট্রের মতো সুলভ এবং সহজলভ্য না হওয়ায় ব্যবহারকারীদের সবসময় সতর্ক থাকতে হয়।

সীমিত ফিচারস এবং পরিষেবা

ভারতে বেশ কিছু iPhone ফিচার কাজেই আসে না। যেমন, Apple Pay এখনো ভারতে পুরোপুরি সমর্থিত নয়। UPI এবং Google Pay জনপ্রিয় হওয়া সত্ত্বেও Apple Pay-এর অভাব একটি বড় সীমাবদ্ধতা।

অ্যান্ড্রয়েডের ভালো বিকল্প

ভারতীয় বাজারে Android স্মার্টফোনের আধিপত্য বেশি। Samsung, Xiaomi, এবং OnePlus-এর মতো ব্র্যান্ডগুলো প্রিমিয়াম এবং বাজেট স্মার্টফোন সরবরাহ করে, যেখানে একই দামে দ্রুত চার্জিং, উচ্চ রেজোলিউশনের ডিসপ্লে এবং আরও কাস্টমাইজেশনের সুবিধা রয়েছে।

যদিও iPhone এখন একটি style statement হিসাবে দেখা হয় এবং iPhone ব্যাবহারকারীরা এ বিষয়ে নির্বিকার, তবে ভারতের প্রেক্ষিতে Android স্মার্টফোনই ভালো বিকল্প বলে অধিকাংশ মানুষ বিশ্বাস করেন।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা