সরকারি প্রকল্পের টাকা হাতাতে নয়া ফন্দি, জোর করে ৭ জনের অ্যাঞ্জিওপ্লাস্টি, মৃত্যু ২

বিনামূল্যে যাবতীয় চিকিৎসা পাওয়ার লোভে গ্রামের ভোলাভালা মানুষরাও হাসপাতালে চলে আসেন। আর হাসপাতালে এনে ১৯ জনের অ্যাঞ্জিওগ্রাফি করানো হয়। আর ৭ জনের অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাংঘাতিক! সরকারি প্রকল্পের টাকা হাতানোর নয়া ফন্দি। সব সীমা অতিক্রম করল চিকিৎসকদের দুর্নীতি। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাওয়ার জন্য গ্রামের সাদাসিধে মানুষদের ভুল বুঝিয়ে, জোর করে অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হল হাসপাতালে।অস্ত্রোপচারের পরই মৃত্যু হল ২ রোগীর। ICU-তে ভর্তি আরও ৫ জন। অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর পর রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়ছেন গ্রামের সাদাসিধা মানুষ। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পরে হাসপাতালে ছেড়ে পালিয়েছেন চিকিৎসক ও হাসপাতালের মালিক। হাসপাতালে চলছে ব্যপক ভাঙচুর।

এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে, গুজরাতের আহমেদাবাদের হাসপাতালে। জানা গিয়েছে, গত ১০ নভেম্বর ওই হাসপাতালের তরফ থেকে গুজরাতের মহসেনা জেলার কাদির বোরিসানা গ্রামে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে ১৯ জনকে কিছু পরীক্ষা ও চিকিৎসার নামে ভুল বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। বিনামূল্যে যাবতীয় চিকিৎসা পাওয়ার লোভে গ্রামের ভোলাভালা মানুষরাও হাসপাতালে চলে আসেন। আর হাসপাতালে এনে ১৯ জনের অ্যাঞ্জিওগ্রাফি করানো হয়। আর ৭ জনের অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়। যাঁদের মধ্যে দু জন মারা গিয়েছেন এবং ৫ জন এখন ICU-তে ভর্তি।

একটি প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসক প্রশান্ত ভাজিরানি নামক এক চিকিৎসক মৃত ২ ব্যক্তির অ্যাঞ্জিওপ্লাস্টি করিয়ে ছিলেন। মৃতদের পরিবারের অভিযোগ, স্টেন্ট বসানোর পরই মৃত্যু হয়েছে। তাঁদের কোনও সমস্যা ছিল না। তা সত্ত্বেও অস্ত্রোপচার করানোর জেরে মৃত্যু হয়েছে ব্যক্তিদের। এমনকী মারা যাওয়ার পরে মৃতদের পরিবারকেও কোনও খবর দেওয়া হয়নি। এরপর বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই গ্রামের মানুষরা হাসপাতাল ভাঙচুর করে। এবং অবস্থার বেগতিক বুঝে পালিয়ে যায় হাসপাতাল মালিক ও চিকিৎসকেরা। আর অভিযোগ পেতেই নড়েচড়ে বসে আহমেদাবাদ জেলা প্রশাসন। চেয়ারম্যান, ডিরেক্টর থেকে শুরু করে সমস্ত চিকিৎসকরা এখন পলাতক।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL