মুম্বই বিমানবন্দরে ফের বোমা হুমকি, নিরাপত্তা জোরদার

ফের মুম্বই বিমানবন্দরে 'হুমকি'। বুধবার (১৪ নভেম্বর) বিকেলে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অজ্ঞাত কলারের কাছ থেকে বোমার হুমকি পাওয়া যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মুম্বই বিমানবন্দরে ‘হুমকি’। বুধবার (১৪ নভেম্বর) বিকেলে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অজ্ঞাত কলারের কাছ থেকে বোমার হুমকি পাওয়া যায়। যিনি বিমান বন্দরের নিরাপত্তা কর্মীদের জানিয়েছেন, মুম্বই বিমান বন্দরে মোহাম্মদ নামে একজন ব্যক্তি বোমা বহন করছেন। এবং তিনি মুম্বই থেকে আজারবাইজানে যাচ্ছেন। সেই বিমান উড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। বুধবার বিকেলে, বিমানবন্দরে ফোন করে এক অজ্ঞান পরিচয়ের ব্যক্তি বিষয়টি জানিয়েছেন।

সূত্রের খবর অনুযায়ী, বুধবার বিকেলে টার্মিনাল 1-এ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কন্ট্রোল রুমে বোমার হুমকির কলটি এসেছিল। এই বিষয়টি সামনে আসার পরেই বিমানবন্দরের সিআইএসএফ দলটি সাহার থানাকে সতর্ক করে, এবং বিশদ তদন্তের জন্য বিমানবন্দরে কর্মকর্তাদের মোতায়েন করা হয়। একটি সূত্র জানাচ্ছে, যে অজ্ঞাত ব্যক্তি বোমা হামলার বিষয়ে খবর দিয়েছিলেন, সেই কলারটি কোন ফ্লাইটে বোমা হামলা হবে সেই বিষয়ে কিছু জানায়নি। হঠাৎ করেই বিকেল ৩ টের দিকে কলটি এসেছিল। কর্তৃপক্ষ এখন একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে এবং কলকারীকে খুঁজে বের করার জন্য কাজ করছে।

এরপরেই মুম্বই বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়, এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ যাত্রীদের বিবরণ যাচাই করছে। গত কয়েক সপ্তাহ ধরেই ভারতীয় বিমান সংস্থাগুলি বোমা হুমকির কল পাচ্ছে। এমনকী ফ্লাইট চলাকালীন বোমা হুমকি পাওয়ার কারণে অনেক বিমানকে মাঝপথেই ঘুরিয়ে দেওয়া হয়েছিল। মুম্বই বিমানবন্দরে শেষ পাওয়া হুমকি আরও উদ্বেগ বাড়িয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে, নাগপুর পুলিশ মহারাষ্ট্রের গোন্দিয়া থেকে একজন ৩৫ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, যিনি বিমানবন্দরে আতঙ্কের সৃষ্টি করেছিল, যার কারণে ফ্লাইট বিলম্ব হয়ে যায়। এরপর নাগপুর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। যিনি কেবল সন্ত্রাসবাদের উপর একটি বইয়ের একজন লেখক ছিলেন।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL