Premier League : করোনায় আক্রন্ত স্টিভেন গেরাড

খেলতে পারবেন না বলে বিষণ্ণ গেরাডও।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুঃসংবাদ।

করোনায় আক্রন্ত স্টিভেন গেরাড। শনিবার ক্লাবের তরফ থেকে এই খবর দিয়ে বলা হয়েছে, প্রিমিয়ার লিগের পরের দুটি ম্যাচ তিনি খেলতে পারবেন না।

ক্লাবের তরফ থেকে টুইটার হ্যান্ডেলে এই খবর দিতে গিয়ে লেখা হয়েছে, ‘কোচ স্টিভেন গেরাড করোনায় আক্রান্ত। প্রিমিয়ার লিগের পরের দুটি ম্যাচে তিনি খেলতে পারবেন না। গেরাড নিভৃতবাসে চলে গিয়েছেন।’

খেলতে পারবেন না বলে বিষণ্ণ গেরাডও। জানিয়েছেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার খবরে মন একবারেই ভালো নেই। প্রত্যেকেই চায় নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে।এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কিন্তু করার কিছু নেই। ’

প্রিমিয়ার লিগের পরের দুটি ম্যাচ হওয়ার কথা চেলসিয়া এবং লিডসে। এই দুটি ম্যাচকে ঘিরে এমনিতেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে ওমিক্রন। করোনার দাপট কিছুটা কমলেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ১৮ ডিসেম্বরের ম্যাচটি  বাতিল করে দেওয়া হয়েছে। রবিবার প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচও বাতিল। জানা গিয়েছে, এখনও পর্যন্ত চারটি ডিভিশন মিলিয়ে মোট ২৫টি ম্যাচ বাতিল করতে হয়েছে। ফলে, প্রিমিয়ার লিগের বাকি ম্যাচ ঘিরে সংশয় তৈরি হয়েছে। আর গেরাডের করোনায় আক্রান্তের খবর সেই অনিশ্চয়াতকে আরও গভীর করে তুলল বলে মনে করছে ফুটবলমহল। সকলেই গেরাডের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর