ঘন কুয়াশার আঁধারে ডুবল দিল্লির বিমানবন্দর, ৩০০ টির বেশি ফ্লাইট বিলম্বিত

ইন্ডিগো বিমান সংস্থা লিখেছে, "দিল্লি বিমানবন্দরে কম দৃশ্যমানতার প্রক্রিয়া চলছে। তবে যাত্রীদের ধৈর্য রাখতে বলা হচ্ছে। অনুগ্রহ করে অতিরিক্ত ভ্রমণের জন্যে সময় দিন।"

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত আসছে। ইতিমধ্যেই আভাস দিতে শুরু করেছে। ঘন ধোঁয়াশায় বিপর্যস্ত দিল্লি বিমানবন্দর। প্রায় ৩০০ এর বেশি ফ্লাইট বিলম্বিত। বৃহস্পতিবার দিল্লিতে বেশ কয়েকটি ফ্লাইট অপারেশন প্রভাবিত হয়েছে। কারণ এই মুহূর্তে ঘন কুয়াশায় আচ্ছাদিত দিল্লি। তাঁর প্রভাব পড়েছে বিমানবন্দরে। ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট জানিয়েছে, আজ সকাল ১২ টা থেকে মোট ১১৫ টি ফ্লাইট দিল্লিতে দেরিতে পৌঁছেছে এবং দিল্লি থেকে প্রায় ২২৬ টি ফ্লাইটের উড্ডয়নের সময় বিলম্বিত হয়েছে। এদিন ফ্লাইটের আগমনে ১৭ মিনিট এবং ফ্লাইটগুলি নির্দিষ্ট সময়ের থেকে ৫৪ মিনিট দেরিতে উড়েছে।

তবে সব বিমানের বিলম্ব খারাপ আবহাওয়ার কারণে হয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে একজন যাত্রী জানিয়েছেন প্রচন্ড কুয়াশায় চারপাশে কিছু দেখা যাচ্ছেনা। ইন্ডিগো বিমান সংস্থা লিখেছে, “দিল্লি বিমানবন্দরে কম দৃশ্যমানতার প্রক্রিয়া চলছে। তবে যাত্রীদের ধৈর্য রাখতে বলা হচ্ছে। অনুগ্রহ করে অতিরিক্ত ভ্রমণের জন্যে সময় দিন।” কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) অনুসারে, দিল্লির বায়ু গুণমানে আরও ‘গুরুতর’ হতে পারে। দিল্লির ৩৯ টি মনিটরিং স্টেশনের মধ্যে, ৩২ টি AQI মাত্রা ৪০০-এর বেশি রেকর্ড করা হয়েছে, যার মধ্যে রয়েছে আনন্দ বিহার, IGI বিমানবন্দর, এবং পাটপারগঞ্জ।

দিল্লিতে দূষণের দাপট নিয়ে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই ঘোষণা করেছেন যে, গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (GRAP 3) তৃতীয় ধাপটি আপাতত আরোপ করা হবে না। হাওয়ার গতি কম থাকায় দিল্লিতে কুয়াশার স্তর, আস্তে আস্তে কমছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দূষণ পরিস্থিতি আরও খারাপ হলে দিল্লি সরকার প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেবে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL