দূষণ ধোঁয়ায় আঁধার দিল্লিতে বন্ধ করা হল নির্মাণ কার্য, বাস চলাচলেও নিয়ন্ত্রণ

এবার দিল্লিতূ বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর নিয়ম প্রয়োগ করা হয়েছে। এই কারণে বন্ধ করা হয়েছে সমস্ত অ-প্রয়োজনীয় নির্মাণ কার্য, বাস চলাচলেও শিথিলতা আনা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীত আসতে না আসতেই ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে দেশের রাজধানী দিল্লি। অতিরিক্ত কুয়াশাই এখন দিল্লিবাসীদের মাথাব্যথার কারণ। আর এই কুয়াশার আস্তরণের কারণ একমাত্র অতিরিক্ত বায়ুদূষণ। আজ সকালে অতিরিক্ত কুয়াশার কারণে প্রায় ৩০০ টির বেশি বিমান নির্ধারিত সময় অনুযায়ী বিমান উড্ডয়নে বিলম্বিত হয়েছে। বর্তমানে দিল্লিতে বায়ুর গুণমান সূচক, বা AQI, ‘গুরুতর’ বিভাগে পৌঁছেছে। আর তাতেই একেবারে নড়েচড়ে বসেছে সরকার। এবার দিল্লিতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর নিয়ম প্রয়োগ করা হয়েছে। এই কারণে বন্ধ করা হয়েছে সমস্ত অ-প্রয়োজনীয় নির্মাণ কার্য, বাস চলাচলেও শিথিলতা আনা হয়েছে। আগামিকাল থেকে এই নিয়ম কার্যকর হবে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) শুক্রবার সকাল ৮টা থেকে কার্যকর হওয়া দূষণ প্রশমনের মাত্রা GRAP-3-তে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

আর GRAP-3 কার্যকর থাকাকালীন, পেট্রোল যানবাহন BS-III এবং BS-IV ক্যাটাগরির ডিজেল যান দিল্লির রাস্তায় চলাচলে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। দিল্লির পাশাপাশি গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ, গৌতম বুদ্ধ নগরেও এই নিয়ম কার্যকর হবে। তবে জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, এবং কিছু পাবলিক অবকাঠামো কাজের জন্য কোনওনিষেধাজ্ঞা নেই। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (GRAP-3) তৃতীয় ধাপে ধুলো দমন করার জন্যে কিছু নিয়ম আনা হয়েছে। এর আগে আজ দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছিলেন, GRAP-3 বাস্তবায়ন হবে না।তিনি বলেছিলেন, 

“গত দুই দিন ধরে, এই মরসুমে প্রথমবারের মতো, দিল্লিতে ‘AQI 400’ এর উপরে চলে গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে পাহাড়ে তুষারপাতের কারণে, দিল্লির তাপমাত্রা কমেছে। এর কারণে, পুরো উত্তর ভারতে সকাল এবং সন্ধ্যায় শুষ্ক পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে গুরুগ্রামের একজন মেডিসিনের সিনিয়র কনসালট্যান্ট জানিয়েছেন, উৎসব-পরবর্তী দূষণের প্রভাব থেকে শরীরকে রক্ষার জন্য লোকেদের বাইরের ক্রিয়াকলাপ সীমিত করতে হবে। 

 

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL