বকেয়া না মেটানোর অভিযোগ, ফের আইনি বিপাকে র‍্যাপার বাদশা

সম্প্রতি এই গানটি মুক্তি পেয়েছে। এবার গানটির জন্যেই সমস্যায় পড়লেন গায়ক। একটি আইনি চুক্তিতে অর্থপ্রদানের শর্তাবলী দিয়েও তা অমান্য করছেন বাদশা। তাই গায়কের বিরুদ্ধে একটি মিডিয়া সংস্থা মামলা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের অন্যতম বিখ্যাত র‍্যাপার গায়ক বাদশা। যিনি ‘জুগনু’, ‘স্যাটারডে স্যাটারডে’, ‘পানি পানি’-সহ একাধিক জনপ্রিয় গানগুলিতে র‍্যাপ গেয়েছেন। যাই হোক, এবার তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কারণটা র‍্যাপার-গায়কের ‘বাওলা’ শিরোনামের একটি গান। সম্প্রতি এই গানটি মুক্তি পেয়েছে। এবার গানটির জন্যেই সমস্যায় পড়লেন গায়ক। একটি আইনি চুক্তিতে অর্থপ্রদানের শর্তাবলী দিয়েও তা অমান্য করছেন বাদশা। তাই গায়কের বিরুদ্ধে একটি মিডিয়া সংস্থা মামলা করেছে।

সংস্থাটি দাবি করেছে, ‘বাওলা’ শিরোনামের গানটির প্রচারের সঙ্গে সম্পর্কিত সমস্ত পরিষেবা সম্পন্ন করেছেন তাঁরা। তবে বাদশা, প্রকল্পের সঙ্গে জড়িতদের পাওনা পরিশোধ করেননি। বিষয়টি বর্তমানে কর্নাল জেলা আদালতে বিচারাধীন। অভিযোগকারীদের অভিযোগ, তাঁরা একাধিকবার বকেয়া মেটানোর বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছিলেন বাদশাকে। কিন্তু তাও তিনি বকেয়া মেটাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তাঁরা আইনি পদক্ষেপের আশ্রয় নিয়েছেন। সমস্ত ইতিবাচক প্রচেষ্টা সত্ত্বেও, বাদশা শুধুমাত্র তাঁদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন এবং অর্থ প্রদানের তারিখ পিছিয়েছেন, কিন্তু একটি পয়সাও ছাড়েনি।

‘বাওলা’ একটি স্বাধীন ট্র্যাক, যেখানে বাদশা এবং অমিত উচানা রয়েছেন। গানটি ইউটিউবে এখনও পর্যন্ত ১৫১ মিলিয়নেরও বেশি ভিউজ অর্জন করেছে। এটি বাদশার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ট্র্যাকটি প্রচারের অনেক খরচ হয়েছে, যা বাদশাকে তার খ্যাতি বাড়াতে সাহায্য করেছে। তবে এই প্রথম নয়, গত বছর, বাদশা অনলাইন বেটিং কোম্পানি অ্যাপ ‘ফেয়ারপ্লে’ প্রচারের জন্য মহারাষ্ট্র পুলিশের সাইবার সেলের সামনে হাজির হয়েছিলেন। ফেয়ারপ্লে অ্যাপের প্রচারের অভিযোগে র‌্যাপারসহ অন্তত ৪০ জন সেলিব্রিটি কর্তৃপক্ষের নজরে রয়েছেন।

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক