এক ধাক্কায় ২ হাজার টাকা সস্তা হল Nothing CMF Phone 1, নয়া দাম কত জানেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের নভেম্বরে একাধিক নামিদামি সংস্থা তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, তবে আপনার বাজেট যদি খুব বেশি না থাকে তাহলে আপনার জন্য অন্যতম বেস্ট অপশন Nothing ফোন। উল্কার গতিতে স্মার্টফোনের বাজার দখল করেছে মোবাইল প্রস্তুতকারী এই সংস্থা। অত্যাধুনিক লাইটিং ফিচার্স এই সংস্থার স্মার্টফোনকে অন্যদের তুলনায় আলাদা করেছে। সেই কারণেই খুব অল্প পরিসরে মোবাইল ইউজারদের পছন্দের তালিকায় নাম লিখিয়েছে Nothing ফোন। মোটামুটি ১৫ হাজার টাকা বাজেট থাকলেই Nothing CMF Phone 1 স্মার্টফোনটি আপনি হস্তগত করতে পারবেন খুব সহজেই। পকেট ফ্রেন্ডলি হওয়ার পাশাপাশি এই ফোনে রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার্স। এই স্মার্টফোনটি কিনলে কি কি অত্যাধুনিক ফিচার্স পাওয়া যাবে তা একনজরে দেখে নেওয়া যাক-

১) ডিসপ্লে: Nothing CMF Phone 1 ফোনে 6.67-ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটির 1080×2400 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে উজ্জ্বল রোদেও অনায়াসে ব্যবহার করা যাবে এই ফোন।

২) প্রসেসর: প্রসেসর হিসেবে এই ফোনে সিএমএফ ফোন 1 মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 5G চিপসেটে কাজ করে।

৩) স্টোরেজ: এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা। এটি 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

৪) ব্যাটারি: এই ফোনে পাওয়ার হিসেবে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে চার্জিংয়ের কোনও সমস্যা হওয়ার কথা নয়।

৫) ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে Nothing CMF Phone 1-এর রিয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

৬) দাম: Nothing CMF Phone 1-এর 6GB RAM+128GB স্টোরেজের মডেলটি ১৪,৯৯৯ টাকায় বিক্রি করা করা হত। যদিও এই নাথিং ফোনটি শুরুতে ১৫,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে বর্তমানে দাম কম হওয়ার পাশাপাশি, এই নাথিং ফোনে ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে। গ্রাহকরা HDFC ক্রেডিট কার্ডে পেমেন্ট করে 1000 টাকা অবধি ছাড় পেতে পারেন, যার ফলে ফোনটি ১৩,৯৯৯ টাকায় কেনা যাবে, অর্থাৎ প্রায় প্রকৃত মূল্যের চেয়ে দু হাজার টাকা সস্তায়। এছাড়া এক্সচেঞ্জ অফারের আরও অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে। অনলাইনে Filpkart এবং Amazon এর মতো বিপণন সংস্থাগুলিতে এই ফোন উপলব্ধ রয়েছে।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট