মদ্যপ অবস্থায় সেটে এসে মাতলামি, অতিরিক্ত নেশার কারণেই কি ডিভোর্স হতে চলেছে ইন্দ্রাশীষের?

শোনা যাচ্ছে, তাঁরা নাকি আলাদা থাকছেন। ইতিমধ্যেই তাঁরা ডিভোর্স ফাইলও করে দিয়েছেন। অনেকদিন ধরেই অভিনেতা তাঁর বাঁশদ্রোণীর বাড়িতে মা-বাবার সঙ্গে থাকছেন। আগে স্ত্রীর সঙ্গে গল্ফগ্রিনের বাড়িতে থাকতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের সময়কাল মোটেও ভাল যাচ্ছে না। আর তার একটাই কারণ টলিউড তারকাদের সম্পর্কের উত্থান-পতন। কার কখন সম্পর্কের বিচ্ছেদ হচ্ছে, আবার কার কখন সম্পর্ক জোড়া লাগছে, তা বোঝা বড়ই দায়। যাই হোক, গতকাল থেকেই খারাপ খবর আসছে। সম্প্রতি শুটিং সেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লহমা ভট্টাচার্য, অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত টেলিভিশন অভিনেত্রী অন্বেষা হাজরা। এদিকে আবার খবরে এসেছে, সংসার ভাঙছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশীষ রায়ের।

এ নিয়ে টলিউডে জোরদার চর্চা চলছে। আজ ইন্দ্রাশিসের জন্মদিন। আর ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই জন্মদিনে স্বামীর জন্যে বিশেষ পোস্ট করলেন অভিনেতার স্ত্রী সৌরভী তরফদার। যাতে কিনা তাঁদের ডিভোর্সের গুঞ্জন আরও উস্কে গিয়েছে। পোস্টে অভিনেতার স্ত্রী লিখেছেন, “শুভ জন্মদিন ইন্দ্রাশিস! তুমি সুস্থ থাকো। আরও ভাল কাজ করো। নতুন বছরটা খুব ভাল কাটুক। সেই সঙ্গে আমাদের বন্ধুত্ব চিরস্থায়ী হোক।” এই মূহুর্তে টলিপাড়ার অন্দরে ইন্দ্রাশীষ এবং সৌরভীর দাম্পত্য জীবন নিয়ে বিপুল চর্চা চলছে। শোনা যাচ্ছে, তাঁরা নাকি আলাদা থাকছেন। ইতিমধ্যেই তাঁরা ডিভোর্স ফাইলও করে দিয়েছেন। অনেকদিন ধরেই অভিনেতা তাঁর বাঁশদ্রোণীর বাড়িতে মা-বাবার সঙ্গে থাকছেন। আগে স্ত্রীর সঙ্গে গল্ফগ্রিনের বাড়িতে থাকতেন। এখন থাকেন না। অভিনেতা বাস্তবে উত্তাল নেশা করেন। মদ খান। তাই কি অভিনেতার স্ত্রী আর তাঁর সঙ্গে থাকেন না, তবে বিষয়টি একেবারেই স্পষ্ট নয়। 

 

 

View this post on Instagram

 

A post shared by Souravi Tarafdar (@souravi91)

এদিকে তাঁদের ডিভোর্সের গুঞ্জনের মাঝে ইন্দ্রাশীষের স্ত্রীয়ের পোস্ট দেখে অবাক হয়েছেন ইন্ডাস্ট্রির অনেকে। এদিকে অনেকদিন ধরে অভিনয়েও দেখা যাচ্ছে না ইন্দ্রাশীষকে। বেশ কয়েক মাস আগে সিরিয়ালের সেটে বিতর্কে জড়িয়ে পড়ার কারণে অভিনেতাকে বড় পর্দায় দেখা যায়নি। মাঝে চুটিয়ে সিরিয়ালে অভিনয় করছিলেন। কিন্তু সেখানেও নাকি সমস্যায় জড়াতেন অভিনেতা। মদ্যপ অবস্থায় সেটে আসতেন তিনি। সেই কারণেই ইন্দ্রাশিসের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে এখনও মুখে কুলুপ এঁটেছেন অভিনেতা।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি