বাচ্চাদের কান্না থামাতে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেডকারি চিংড়ি লিঙ্গুয়েনে পাস্তা

এই খাবারটার জন্যে অপেক্ষা করতে হবেনা অনেকটা সময়। চটজলদি বানিয়ে নেওয়া যাবে। এমনকী পাস্তা যদি সহজ পদ্ধতিতে বানাতে চান, তাহলে প্রতিবেদনটা ভাল করে পড়ুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাচ্চা থেকে বড়, সকলেই ভালবাসে পাস্তা। তবে এই ইটালিয়ান ফুডটির বেশি ডিম্যান্ড রয়েছে বাচ্চামহলে। এই খাবারটার জন্যে অপেক্ষা করতে হবেনা অনেকটা সময়। চটজলদি বানিয়ে নেওয়া যাবে। এমনকী পাস্তা যদি সহজ পদ্ধতিতে বানাতে চান, তাহলে প্রতিবেদনটা ভাল করে পড়ুন। কারণ পাস্তার এই প্রণালীটি বানাতে পারবে বাচ্চারাও। যাই হোক, কি ভাবে বানাবেন?

উপকরণ: লিঙ্গুয়েনে স্প্যাগেটি ১ বাক্স, চিংড়ি ৫০০ গ্রাম, রসুনকুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি ৩ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ চা-চামচ, থাই রেড কারি পেস্ট ২ টেবিল চামচ, টমেটোর কুচি ১ কাপ, পার্সলের কুচি স্বাদমতো, পারমিজান চিজ ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, জলপাইয়ের তেল ৩ টেবিল চামচ।

প্রণালী: প্রথমে পাস্তা বেশি করে লবণ জলে সেদ্ধ করুন। এরপর জলের থেকে পাস্তা তুলে জলটি রেখে দিন। এবার চিংড়ি বেছে নিয়ে, শেল ও মাথাগুলোও রেখে দিন। এরপর ছড়ানো প‍্যানে সামান্য তেল দিয়ে রসুনকুচি ও পেঁয়াজকুচি দিয়ে দিন। একটু নরম হলে চিলি ফ্লেক্স এবং বেছে রাখা চিংড়িগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে তুলে ফেলুন। এবার ওই প‍্যানেই চিংড়ির শেল দিয়ে একটু ভেজে টমেটোর কুচি দিয়ে দিন। এরপর ঠিকমতো ভাজা হয়ে গেলে পাস্তা সেদ্ধ জলটা দিয়ে দিন। এরপর অল্প আঁচে ২৫–৩০ মিনিট শেলগুলো একটু নরম হয়ে এলেই চিংড়ির স্টক ছেঁকে নামিয়ে নিন। এবার অন‍্য একটি প্যানে তেল দিয়ে রেড কারি পেস্ট দিয়ে নিন। এরপর একটু ভেজে সেদ্ধ পাস্তা দিয়ে নেড়েচেড়ে নিন। এরপর চিংড়ি ও তৈরি করা স্টক দিয়ে দিন। এরপর পারমিজান চিজ দিয়ে নেড়েচেড়ে পার্সলের কুচি ছড়িয়ে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন। খুব সহজেই হয়ে যাবে রেডকারি চিংড়ি লিঙ্গুয়েনে পাস্তা।

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

RAC টিকিট কাটলে কি এবার মিলবে পুরো বার্থ? নয়া ভাবনায় রেল মন্ত্রক

কালীপুজোর বিসর্জনে বিবাদের জেরে খুন যুবক! গ্রেফতার ৩

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের

 বক্স অফিসে ঝড় তুলে ৯ দিনে রেকর্ড ব্যবসা রণবীরের ‘রামায়ণ’-এর

এক প্যাকেট চিপস খেয়ে কাটল ৬ দিন, অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে জীবিত উদ্ধার ১৭ বছরের কিশোর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আখবান’! জগদ্ধাত্রী পুজোয় জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

অনলাইনে নাবালিকাদের যৌন হয়রানি, ব্রিটেনে ভারতীয় পড়ুয়ার ৩০ বছরের জেল

দেশ জুড়ে সাময়িক ভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিল আমেরিকা, চরম ভোগান্তিতে যাত্রীরা

আজকের রাশিফল: কাদের উপর প্রসন্ন হবেন শনিদেব? কারা থাকবেন সাবধানে