আওয়ামী লীগ নিশ্চিহ্ন অভিযানে নামছে ইউনূস সরকার, ৪৫,০০০ নেতা-কর্মীর নামের তালিকা তৈরি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল যাতে ক্ষমতায় না ফিরতে পারে তার জন্য আওয়ামী লীগ নিশ্চিহ্ন অভিযানে নামছে মোল্লা ইউনূস সরকার। ইতিমধ্যেই দেশ জুড়ে ৪৫ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীর বিশেষ তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা যেমন পুলিশ ও সেনাবাহিনীর কাছে পাঠানো হয়েছে, তেমনই বিজিবি-কোস্ট গার্ড, র‍্যাব এবং দেশের সব বিমানবন্দর ও স্থল বন্দরের অভিবাসন দফতরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বেশ কযেকজনকে ক্রস ফায়ারে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকিদের গ্রেফতার করার কিংবা মব জাস্টিসের শিকার বানাতে বলা হয়েছে। সূত্রের খবর, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ভুঁইফোড় জঙ্গি সংগঠন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের তালিকা প্রস্তুত করেছেন।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকে একাধিক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে মারার পাশাপাশি বাড়িঘরে লুটতরাজ চালায় জামায়াত সন্ত্রাসীরা। গ্রেফতার করা হয় একাধিক প্রাক্তন মন্ত্রী-সাংসদ-সহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের। পুলিশ ও জঙ্গিদের হাত থেকে বাঁচতে অনেকেই সীমান্ত পেরিয়ে প্রতিবেশি ভারতে আশ্রয় নিয়েছেন। কেউ বা বিদেশে চলে গিয়েছেন। বাকিরা আত্মগোপনে।

সম্প্রতি অন্তর্বর্তী ভোট হলে কী হতে পারে তা নিয়ে প্রশাসনের শীর্ষ মহলে বিশেষ রিপোর্ট পাঠিয়েছিল তিন গোয়েন্দা সংস্থা এসবি, এনএসআই ও ডিজিএফআই। ওই রিপোর্টে স্পষ্ট জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে ভোট হলে ক্ষমতায় ফিরবে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। আর ওই রিপোর্টে ঘুম উবেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের। আওয়ামী লীগ যাতে ক্ষমতায় না ফিরতে পারে তার জন্য দলটির নেতা-কর্মীদের ব্যাপক ধরপাকড় ও ক্রসফায়ারে হত্যার জন্য পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্রের খবর, দেশ জুড়ে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, পুর কাউন্সিলরদের পাশাপাশি সাংগঠনিকভাবে যারা দায়িত্বে রয়েছেন তাদের নাম তালিকায় রয়েছে। ওই তালিকায় শীর্ষে রয়েছেন চট্টগ্রাম, খুলনা, ঢাকা ও রাজশাহীর নেতা-কর্মীরা। ইতিমধ্যেই প্রাণ বাঁচাতে মোটা টাকার বিনিময়ে অনেক আওয়ামী লীগ নেতা কর্মী বিএনপি ও জামায়াত ইসলামীতে নাম লিখিয়েছেন।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর