চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রস্রাব করা নিয়ে তুমুল ঝগড়া, ৫৯ বছরের বৃদ্ধার করুণ পরিণতি চোখে জল আনবে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য হওয়া কোনও নতুন বিষয় নয়। কথায় আছে, হাঁড়ি-কলসি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবেই। কিন্তু সেই ঘটনা একেবারে খুনোখুনি পর্যন্ত এগিয়ে যাবে তা ভাবা যায় কি! এদিন প্রকাশ্যে এল এক নয়া ঘটনা। প্রস্রাব করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা আর তার জেরেই খুন হতে হল(Murder Case) বছর ৫৯-এর এক প্রবীণ মহিলাকে। অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনা সত্যিই ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার(North 24 Paraganas District) বয়ড়া গ্রামে। মৃতা মহিলার নাম ফুলকুমারী খাঁ। তাঁকে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী নগেন হালদার ও তাঁর মেয়ে ঝুমুর হালদারের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ অন্ধকার রাস্তায় যুবতীর শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদ করায় ছুরির আঘাতে প্রাণ গেল যুবকের

স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, দীর্ঘদিন যাবৎ একাধিক সমস্যা নিয়ে ফুলকুমারী ও নগেনের মধ্যে ঝামেলা লেগেই থাকত। এদিকে ফুলকুমারীর ছেলে প্রতিবন্ধী। পাশাপাশি বাড়ি হলেও উভয় পক্ষের মধ্যে বনিবনা কোনওদিনই ছিল না। কিন্তু মনোমালিন্যের জল যে খুনোখুনি পর্যন্ত এগিয়ে যাবে তা বোধহয় কেউই বুঝতে পারেননি।

আরও পড়ুনঃ রাতের অনুষ্ঠানে মঞ্চে উঠেই বেকায়দায় মিমি! এই প্রথম তাঁর সঙ্গে ঘটল এমন ঘটনা

এদিন শনিবার ভোররাতের দিকে নগেন হালদারের বাড়ির পাশে প্রস্রাব করা নিয়ে ফুলকুমারীর সঙ্গে ঝামেলা বেধে যায় নগেনের। তখনই রাগের বশে মুগুর এনে তা দিয়ে ফুলকুমারীর মাথায় সজোরে আঘাত করেন নগেন। ফুলকুমারীর চিৎকার শুনে ছুটে আসেন‌ আশেপাশের বাসিন্দারা। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে সে। দ্রুত তাঁকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে বাগদা থানার পুলিশ নগেন হালদার ও তাঁর মেয়ে ঝুমুর হালদারকে গ্রেফতার করেছে। ফুলকুমারীর আত্মীয়রা ইতিমধ্যেই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ