শরীরে ক্যালসিয়াম কম, এই ৩ টি জিনিস খাবারের তালিকায় রাখলে হাড় থাকবে মজবুত

আসলে ক্যালসিয়ামের ঘাটতির কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জয়েন্টে ব্যথা শুরু হয়। আর জয়েন্টে ব্যথা হওয়ার সাধারণ কারণ অস্টিওআর্থারাইটিস বা অস্টিওপোরোসিস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স বাড়তেই হাড়ের সংযোগস্থল গুলিতে শুরু হয়ে যায় চরম ব্যথা। বিশেষত, ৩০ বছরের পর থেকেই মানুষের শরীরের বিভিন্ন সমস্যা দেখা যায়। কেউ কেউ একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠেন, আবার কেউ প্রবল পরিশ্রম করেও রেহাই পাননা, অসুস্থ হয়ে পড়েন। আসলে ৩০ বছরের পর থেকেই শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষমতা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। যা আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করছে। তাই এই বয়সী মানুষদের শক্ত হাড় থাকা খুবই জরুরি। এদিকে ফিট থাকার জন্যে সর্বত্র যোগ ব্যায়াম করতে পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আসলে ক্যালসিয়ামের ঘাটতির কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জয়েন্টে ব্যথা শুরু হয়। আর জয়েন্টে ব্যথা হওয়ার সাধারণ কারণ অস্টিওআর্থারাইটিস বা অস্টিওপোরোসিস। তবে এমন পরিস্থিতি থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন। তার জন্যে আপনাকে একটি স্বাস্থ্যকর জীবনধারা এবং ডায়েট অনুসরণ করতে হবে। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক, এমন পরিস্থিতিতে হাড়ের শক্তি বাড়াতে কী কী খাওয়া উচিত?

আনারস

হাড়কে শক্তিশালী করতে এবং হাড় সন্ধিস্থলে ব্যথা দূর করতে খুবই উপকারী আনারস। শরীরের ফোলাভাব এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া ব্রোমেলাইন প্রদাহ এবং ক্ষত কমাতে সাহায্য করে আনারস। আনারস ভিটামিন সি-এর একটি ভাল উৎস যা হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

রাগি

রাগি ক্যালসিয়ামের একটি ভালো উৎস, যা হাড় মজবুত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাগি অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে সমৃদ্ধ, যা শরীরের প্রদাহ এবং হাড়ের সংযোগস্থলে ব্যথার সমস্যা কমাতে সাহায্য করে। রাগি হল এক ধরনের শস্যদানা। যা থেকে আটা, ময়দা, সিরিয়াল ইত্যাদি বানানো যায়। শস্যদানা হিসেবে রাগি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সুস্বাদু। কারণ এতে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এ, ফাইবার, ক্যালসিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স। অনেকেই শিশুর ওজন বৃদ্ধির জন্য রাগি শিশুর খাবার তালিকায় রাখেন। রাগি সুজির মত করে তেল বা ঘিয়ে ভেজে, দুধ দিয়ে শিশুকে খাওয়াতে পারেন। রাগি ভারতে ব্যাপকভাবে চাষ হয়।

বীজ এবং বাদাম

যেকোনও ফলের বীজ এবং শুকনো বাদাম যৌথভ্বে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারণ এতে থাকে ওমেগা-3। ফ্যাটি অ্যাসিডগুলি তাদের প্রদাহ-বিরোধী প্রভাবগুলির জন্য পরিচিত, যা ব্যথা এবং আর্থ্রাইটিসের সঙ্গে সম্পর্কিত সমস্ত সমস্যাগুলি কমাতে সাহায্য করে।

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা