চন্দ্রকোনায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামলেন গ্রামের প্রমীলা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: চোলাই মদের কারবার বন্ধ করতে তৎপর হল প্রমীলা বাহিনী। হঠাৎ করেই গ্রামের মহিলারা একত্রিত হয়ে রবিবার হাতে লাঠি নিয়ে গ্রামের যে সমস্ত বাড়িতে চোলাই কারবার করা হয় সেই সমস্ত বাড়িতে অভিযান চালাল তারা। চোলাই মদ উদ্ধার করে নষ্ট করল তারা, এদিন চোলাই উচ্ছেদে গিয়ে প্রমীলা বাহিনীর মহিলাদেরই শুনতে হল তারা নিজেরাই চোলাই মোদের কারবার করে আবার কেন তারা চোলাই উচ্ছেদ করতে আসছে?উভয় পক্ষের শুরু হয় বাকবিতণ্ডা।

এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা পৌরসভার(Chandrakona Municipality) ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজারে(Dakhin Bazar) এলাকায়। জানা য়ায় ,দীর্ঘদিন ধরে এই গ্রামে রমরমে চলছিল চোলাই মদের কারবার। অবশেষে এক যুবক চোলাই খেয়ে অসুস্থ হওয়ার কারণে গ্রামের প্রমিলা বাহিনীরা তৎপর হল। তাদের দাবি মদ খেয়ে বাড়িতে অশান্তি শুরু হচ্ছে, গ্রামের ছেলের অসুস্থ হচ্ছে, তাই তারা চোলাই মদ তৈরি বিক্রি বন্ধ করবে এলাকা থেকে। ভাঙচুর করা হয় একাধিক চোলাই মদের ঠেক। এলাকায় এই ধরনের অভিযান মহিলারা লাগাতার চালাবে বলে জানিয়েছে।

এদিকে ,নদিয়ার পাঁচপোতা বাসস্ট্যান্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তির। গুরুতর আহত আরো তিনজন ।এলাকা সূত্রে জানা যায় ,অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে একই মোটর সাইকেলে ছিলেন। অন্যদিকে এক মোটরসাইকেলের দুজন আরোহী কৃষ্ণনগর থেকে রানাঘাটের দিকে যাওয়া ওয়ান ওয়ে পথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানেই গুরুতর আহত হওয়ার পর স্থানীয় সিভিক ভলেন্টিয়ার এবং কর্তব্যরত শান্তিপুর থানার পুলিশ অফিসাররা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছান ।সেখানেই এক ব্যক্তির মৃত্যু হয় এবং তার স্ত্রী ও যথেষ্ট আশঙ্কা জনক অবস্থায় ভর্তি। অন্যদিকে, আসা বাইক আরোহী গুরুতর আহত তাকেও স্থানান্তরিত করা হয়েছে। তবে ঠিক কে কোন দিক থেকে আসছিলেন তা এখনো পর্যন্ত বোঝা সম্ভব হয়নি ঘটনা পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত একজন মৃত তিনজন গুরুতর আহত তাদের প্রত্যেককেই পরিস্থিতি আশঙ্কাজনক। তাদের প্রত্যেককেই কল্যাণী জেএনএম হাসপাতালে(Kalyani JNM Hospital) স্থানান্তরিত করা হয়।

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি