উচিত শাস্তি, অ্যাম্বুলান্সের পথ রোখায় ২.৫ লক্ষ টাকা জরিমানা গাড়ির চালককে, বাতিল লাইসেন্স

জানা গিয়েছে, ঘটনার সময় অ্যাম্বুলেন্সটি পোনানি থেকে ত্রিশুর মেডিকেল কলেজের দিকে যাচ্ছিল। আর পথের মাঝেই বিপত্তি। ভিডিওতে দেখা গিয়েছে, দুই লেনের রাস্তা দিয়ে যাচ্ছে অ্যাম্বুল্যান্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: অমানবিক! রাস্তায় আজব কাণ্ড ঘটানোর জন্যে এক ব্যক্তিকে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হল। শুধু তাই নয়, ব্যক্তির মোটা টাকা জরিমানাও হয়েছে। কিন্তু কী করেছেন তিনি? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্যে রাস্তায় দ্রুত গতিতে বাইক চালানো বা ভয়ডর বিসর্জন দিয়ে চার চাকার গাড়ি নিয়ে নানারকম স্টান্ট দেখানো, এই বিষয়টি এক্কেবারে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কারণে প্রতিনিয়ত ফ্যাসাদে পড়ছেন নিত্যযাত্রীরা। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটল, কেরলের ত্রিশুরে। যেখানে একটি গাড়ির চালকের অমানবিক আচরণে রাস্তার মাঝেই থমকে যেতে বাধ্য হয় রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স। অভিযুক্ত গাড়ির চালকের উদ্ভট আচরণ অ্যাম্বুল্যান্সটিকে গন্তব্যে যেতে বাধা দেয়। তবে যেমন কর্ম তেমন সাজা! ইতিমধ্যেই ওই গাড়ি চালকের বিরুদ্ধে বড় ধরনের আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। অ্যাম্বুল্যান্সের চালকের অভিযোগ, সাইরেন ও হর্ণ দেওয়ার পরও অ্যাম্বুলেন্সকে পথ দিচ্ছিলেন না অভিযুক্ত গাড়ির মালিক।

যার ফলে রোগীকে গন্তব্যে পৌঁছে দিতেও দেরি হয় অ্যাম্বুলেন্সটির।  লোকটির পাগলামির কারণে তাঁকে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাঁর ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় তুলেছে। গত ৭ নভেম্বর কেরলের চালকুড়িতে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ঘটনার সময় অ্যাম্বুলেন্সটি পোনানি থেকে ত্রিশুর মেডিকেল কলেজের দিকে যাচ্ছিল। আর পথের মাঝেই বিপত্তি।

ভিডিওতে দেখা গিয়েছে, দুই লেনের রাস্তা দিয়ে যাচ্ছে অ্যাম্বুল্যান্স। তার সামনেই রয়েছে সিলভার মারুতি সুজুকির একটি গাড়ি। তার পেছনেই ছিল অ্যাম্বুল্যান্সটি। প্রায় দুই মিনিটেরও বেশি সময় ধরে মারুতি গাড়িটিকে অনুসরণ করতে হয় তাঁকে। যতবারই অ্যাম্বুলেন্সটি ওই মারুতি গাড়ির সামনে দিয়ে চলার চেষ্টা করে, ঠিক ততবারই অভিযুক্ত গাড়ির চালক অ্যাম্বুল্যান্সটির যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। তখন বাধ্য হয়েই অ্যাম্বুলেন্স চালক ক্রমাগত হর্ন এবং গাড়ির সাইরেন বাজাতে শুরু করেন। কিন্তু কোনও ভাবেই মারুতি গাড়ির চালক অ্যাম্বুল্যান্সটিকে যেতে দেয় নি। স্বাভাবিকভাবেই গুরুতর অসুস্থ রোগীকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং রাস্তায় শত যানজট থাকলেও অ্যাম্বুলেন্সকে আগে ছেড়ে দেওয়া হয়। কারণ সময়মতো হাসপাতালে না পৌঁছলে রোগীর মৃত্যুও হতে পারে। সেদিনও হয়তো এমন কিছুই হয়েছে। এমন পরিস্থতিতে  অভিযুক্ত মারুতির চালকটির অমানবকিতা প্রকাশ পেয়েছে।

 

ভিডিওটি ভাইরাল হতেই পুলিশ কর্মকর্তারা অভিযুক্ত গাড়ির নম্বর প্লেট দেখে গাড়ির চালককে শনাক্ত করে এবং অ্যাম্বুলেন্সের পথ আটকানো, মোটর যানবাহন আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের কার্য সম্পাদনে বাধা দেওয়া এবং দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র (PUCC) না থাকার অভিযোগে গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এবং এমন অমানবিক আচরণ করার জন্যে তাঁকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভিডিওটি ভিজেশ শেট্টি নামে একজন ব্যবহারকারী শেয়ার করেছেন।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার