কোটি টাকার তিনতলা বাড়ি, তাও নাম আবাসের তালিকায়, কেটে দিলেন খোদ জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: কয়েক কোটি টাকার তিনতলা বাড়ি, তাও নাম আবাসের প্রায়োরিটি তালিকায়।নাম কাটলেন ডিএম(DM) স্বয়ং। বাড়ির প্রয়োজন নেই এমনটাই জানিয়েছিলেন বাড়ির মালিক।তৃণমূলকে বদনাম করার জন্যে বিজেপি কর্মীরা নাম সরান নি পাল্টা অভিযোগ বাড়ি মালিকের। জানা গেছে,পান আড়তদারের প্রাসাদ প্রমাণ ৩ তালা বাড়ি। তা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম ছিল তমলুকের গণপতি নগরের পান ব্যবসায়ী অভিজিৎ মন্ডলের। সুপার চেকিং- এ (Super Checking)ওই আবাস উপভোক্তার বাড়ি দেখে চমকে যান স্বয়ং জেলা শাসক।

তমলুকের বিডিওকে(BDO) ওই উপভোক্তার নাম বাদ দেওয়ার নির্দেশ দেন জেলাশাসক। তমলুকের জেলাশাসক অফিস থেকে মাত্র ৫০০ মিটার দূরে উত্তর সোনামুই পঞ্চায়েতের গণপতি নগরে বাড়ি অভিজিৎ মন্ডলের। পেশায় তিনি পানের আড়ৎদার। ২০১৮ সালে সার্ভের ভিত্তিতে অভিজিৎ বাবুর নাম আবাস তালিকায় যুক্ত হয়। শুধু তালিকায় থাকা নয়, প্রায়োরিটি লিস্টে তার নাম ছিল। সুপার চেকিং- এ গিয়ে জেলার দুই শীর্ষ অফিসারের চক্ষু চরক গাছ। অভিজিৎ মন্ডলের স্ত্রী এবং পুত্রবধূ জানান ২০১৮ সালে তাদের অবস্থা এখনকার মত ছিল না। তারা কুড়ে ঘরে বাস করতেন। তাই জন্য তারা আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিলেন। ছ – বছরে অবস্থার উন্নতি হয়েছে।

তারা পাকা বাড়ি বানাতে পেরেছেন, তারপরেই গ্রাম পঞ্চায়েত থেকে কর্মীরা এলে তাদেরকে বাড়ির প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল। আর এখানেই রাজনীতি শুরু দাবি তৃণমূলের। তৃণমূলের তমলুক সংগঠনিক জেলা চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি জানান ওই পান ব্যবসায়ী তৃণমূল কর্মী। এবং উত্তর সোনামুই বর্তমানে বিজেপির দখলে। অভিজিৎ মন্ডল এবং তার পরিবার পঞ্চায়েত কর্মীদের বাড়ি প্রয়োজন নেই জানালেও তারা নাম কাটেননি এবং তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য এমন নোংরা খেলে নেমেছে বিজেপি । এমন দাবি করছে তৃণমূল। অপরদিকে বিজেপির দাবি কুড়ি হাজার ত্রিশ হাজার টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়া হচ্ছে, কত তলা তার বাড়ি সেটা দেখা হয় না। যে যত কাট মানি দেবে তার তালিকায় অগ্রাধিকার থাকবে।

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত