সদ্য বিয়ে হয়েছে? মধুচন্দ্রিমায় ঘুরে আসুন ভূ-স্বর্গের এই জায়গাগুলিতে

এ সময় আবার বিয়ের মরসুম। সদ্য বিবাহিত দম্পতিরা হানিমুন করতে যাবেন। তাহলে তালিকায় রাখতেই পারেন কাশ্মিরকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি ভ্রমণ প্রিয়। প্রতিনিয়ত সুযোগ খুঁজতে থাকে ঘুরতে যাওয়ার। লম্বা ছুটি পেলেই আশেপাশে না তাকিয়ে এক্কেবারে দূরে যাওয়ার প্লান বানিয়ে ফেলেন। এখন আবার শীতকাল আসছে, ঘুরতে যাওয়ার শ্রেষ্ঠ সময়। এ সময় আবার বিয়ের মরসুম। সদ্য বিবাহিত দম্পতিরা হানিমুন করতে যাবেন। তাহলে তালিকায় রাখতেই পারেন কাশ্মিরকে। প্রকৃতির সৌন্দর্য যেন, শীতকালেই টের পায় সবাই। তাই ঘুরতে যাওয়ার তালিকায় সবসময়ই রাজত্ব করে পাহাড়-সমুদ্র-জঙ্গল। তবে পাহাড়ে গেলে বরফ না দেখলে ঘোরাই বৃথা। সেক্ষেত্রে শীতের ছুটিতে বরফ ঢাকা চাদরে মোড়া কাশ্মীর আপনার জন্য সেরা হতে পারে৷ শুধু স্নোফলের মজা নিলেই হবে না, কাশ্মীরের সৌন্দর্যের সঙ্গে জুড়ছে তুষারের কম্বলে মোড়া তৃণভূমি এবং পাইন-ঢাকা পাহাড়ের অফুরন্ত সৌন্দর্যও। যেমন, গুলমার্গের পাউডারি স্কি ঢাল থেকে গুরেজের নির্মল সৌন্দর্য উপত্যকা সবটাই শীতের মরশুম কাশ্মীরকে আরও সুন্দরী করে তোলে। তবে কাশ্মীরে গেলে এই জায়গাগুলি ঘুরতে একদমই ভুলবেন না। কাশ্মীরের কোন কোন জায়গা তালিকায় রাখবেন?

গুলমার্গ: গুলমার্গ হল কাশ্মীরের সবথেকে আকর্ষণীয় জায়গা। ভারতের প্রধান স্কিইং গন্তব্য হিসাবে পরিচিত৷ এখানে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য, স্নোবোর্ডিং, গুলমার্গের চা সবটাই বিখ্যাত।

সোনমার্গ: সোনমার্গের আক্ষরিক অর্থ হল “সোনার তৃণভূমি”৷ শীতকালে এটি তুষারের চাদরে মুড়ে থাকে৷ কাশ্মীরের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে সোনমার্গ সেরা জায়গা৷ এখানে ক্যাম্পিং, ট্রেকিংও করা যাবে।

চার্মিং গুরেজ: উপত্যকার উত্তর অংশে কিছুটা দূরে অবস্থিত গুজেজ৷ শীতের মরশুমে এই জায়গায় কাঠের বাড়িগুলি এবং নদীগুলি বরফে ঢাকা থাকে৷ যা কাশ্মীরের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে ৷

পহেলগাঁও: পহেলগাঁও কাশ্মীরের অন্যতম সুন্দরী জায়গা, এটি মুলত একটি হিল স্টেশন। এখানকার সবুজ উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে, ট্রেকিং করতে পারবেন এখানে।

শ্রীনগর: কাশ্মীরের অন্যতম সুন্দর জায়গা শ্রীনগর। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসেন। বিশেষ করে, বিবাহিত দম্পতিদের হানিমুনের জন্য এটি সেরা জায়গা। এখানকার ডাল লেক, শিকারা রাইড, মুঘল গার্ডেন, শালিমার বাগ সবটাই আকর্ষণীয়।

পাটনিটপ: যদিও প্রযুক্তিগতভাবে জম্মুর অংশ হিসাবে বিবেচিত হয় ৷ এই হিল স্টেশনের মৃদু ঢাল এবং পাইন বন আপনাকে মুগ্ধ করবে ৷ বৈষ্ণো দেবীর সান্নিধ্য এটি তীর্থযাত্রীদের তুষারপাতের জন্য একটি প্রিয় স্টপওভার করে তোলে ।

দুধপথরি: পর্যটন সার্কিট থেকে দূরে লুকিয়ে রয়েছে দুধপথরি বা ‘দুধের উপত্যকা’। শীতকালে বরফে ঢেকে যায় এই জায়গা, যার ফলে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়।

লোলাব উপত্যকা: কুপওয়ারা জেলায় অবস্থিত লোলাব উপত্যকা শীতকালীন প্রকৃতিকে আরও সুন্দরী করে তোলে।

দাচিগাম জাতীয় উদ্যান: শ্রীনগরের ঠিক বাইরে অবস্থিত দাচিগাম ন্যাশনাল পার্ক। বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী রয়েছে এখানে। যেমন হাঙ্গুল হরিণের হদিস মেলে এখানে।

এবার জেনে নিন শীতে কাশ্মীরে গেলে ব্যাগে অবশ্যই কী কী রাখবেন?

অবশ্যই ভারী পোশাক রাখবেন৷

তুষারপাত ভ্রমণ ব্যাহত করতে পারে, এমন প্রয়োজনীয় জিনিস রাখবেন লাগেজে।

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের