১৫ বছরে প্রথমবার ‘শত্রু’ চিনকে টেক্কা দিল ভারত, কোন ক্ষেত্রে জানেন কী?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পড়শি দেশ হলে কী হবে, ভারতের সঙ্গে চিনের শত্রুতা সর্বজনবিদিত। গত কয়েক দশক ধরেই যুযুধান দুই দেশ একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সে অর্থনীতি হোক, কিংবা বিশ্বজুড়ে বাণিজ্যই হোক। এবার চিনকেই টেক্কা দিয়ে গেল ভারত। কোন ক্ষেত্রে জানেন? জানলে অবশ্যই বুকের ছাতি চওড়া হবে।

উচ্চশিক্ষার জন্য গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মার্কিন মুলুকে পাড়ি জমান মেধাবী ও প্রতিভাবান পড়ুয়ারা। লক্ষ-লক্ষ পড়ুয়ার মনে স্বপ্ন থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নামী-দামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার। ২০২৩-২৪ শিক্ষা বর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি পড়ুয়াদের ভর্তির নিরিখে চিনকে টেক্কা দিয়েছে ভারত। আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের সর্বশেষ রিপোর্ট বলছে, ২০০৯ সালের পরে এই প্রথম মার্কিন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভারতীয় পড়ুয়ার সংখ্যা চিনের পড়ুয়াদের সংখ্যাকে অতিক্রম করে গিয়েছে। ২০২৩-২৪ শিক্ষা বর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৩ লক্ষ ৩০ হাজার ভারতীয় পড়ুয়া ভর্তি হয়েছেন। যা পূর্ববর্তী শিক্ষা বর্ষের তুলনায় ২৩ শতাংশ বেশি। মার্কিন মুলুকে গত বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হওয়া পড়ুয়াদের মধ্যে ২৯ শতাংশই ভারতের।

মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় পড়ুয়াদের ভর্তির সংখ্যা যেখানে ২৩ শতাংশ বেড়েছে, সেখানে চিনের পড়ুয়াদের সংখ্যা পূর্ববর্তী শিক্ষা বর্ষের তুলনায় ৪ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২৩-২৪ শিক্ষা বর্ষে মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২,৭৭,৩৯৮ জন চিনা পড়ুয়া ভর্তি হয়েছেন। ভারতের পড়ুয়াদের এমন সাফল্য দেখে উল্লসিত দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি। তাঁর কথায়, ‘এটা সত্যিই গর্বের বিষয় যে গত শিক্ষা বর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য পাড়ি দিয়েছে ৩ লক্ষ ৩০ হাজার ভারতীয় পড়ুয়া। অন্য যে কোনও দেশের তুলনায় মার্কিন মুলুকে বেশি শিক্ষার্থী পাঠিয়েছে ভারত। চলতি সপ্তাহ আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ। আসুন আগামিকালের নেতাদের তৈরি করতে এবং আমাদের বন্ধনকে আরও গভীর করতে শিক্ষার শক্তি উদযাপন করি। আমি মাত্র ১৯ বছর বয়সে ছাত্র হিসাবে প্রথমবার ভারতে এসেছিলাম। ফলে আমি জানি এর মূল্য কতটা।’

এক মুহূর্তেই সব শেষ!লোহার রডে এফোঁড়-ওফোঁড় স্করপিও, তারপর যা হল….

মাতলার চর দখলের অভিযোগ, শওকত মোল্লার ছেলে ইমরানের ক্যাফেতে চলল বুলডোজার

ক্যামেরার সামনেই চোখে এল জল, সাংবাদিক বৈঠকের মাঝে বাবার মৃত্যুসংবাদ পেলেন কঙ্গোর কোচ 

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও

ক্যানিংয়ে শওকত-পুত্রের বিলাসবহুল ক্যাফে ‘অরণ্যের কুলে’ চলল বুলডোজার

বর্ষায় বাইক নিয়ে পাহাড় যাওয়ার পরিকল্পনা? মাথায় রাখুন এই বিষয়গুলি

বিকেলের পর বদলে যাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

বসনিয়াকে হারিয়ে ইতিহাস, ২০০২ সালের পর প্রথমবার শেষ ষোলোয় আমেরিকা

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

সাবধান! আজ থেকেই শনিদেবের কোপে ধ্বংস হতে পারে চার রাশির জাতকদের সুখ-শান্তি

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী