দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মর্মান্তিক, চিনের স্কুলে পদপিষ্ট হয়ে আহত ১৪ শিক্ষার্থী

courtesy google

নিজস্ব প্রতিনিধি : চিনের একটি স্কুলে পদদলিত হয়ে ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে চিনের উত্তর–পশ্চিমের জিনজিয়াং প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে। সোমবার ১৮(নভেম্বর)স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে কাশগারের আট নম্বর মাধ্যমিক বিদ্যালয়ে পদদলনের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

নগর প্রশাসনের দেওয়া সামাজিক মাধ্যমের একটি বিবৃতিতে থেকে জানা গিয়েছে, শিক্ষার্থীরা ডরমিটরি থেকে পাঠদানের একটি ভবনে যাওয়ার সময় এক শিক্ষার্থী হঠাৎ একটি দরজার সমানে পড়ে যায়। এরপরই ‘পদদলনের ঘটনা ঘটে’। তবে এই নিয়ে আর বিস্তারিত কিছু বলা হয় নি।

এই ঘটনায় আহত শিক্ষার্থীদের মধ্যে ‘তিনজনের অবস্থা অত্যন্ত গুরুতর। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। বাকি ১১ জন সামান্য আহত হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে। স্কুলের মত জায়গায় কি করে এই দুর্ঘটনা ঘটল, কতৃপক্ষের এমন গাফিলতির কারণ কী ? অবশ্য কারণ খুঁজে বের করতে কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। খতিয়ে দেখা হবে সবকিছু। এই ঘটনা যাতে আর দ্বিতীয়বার না ঘটে বিষয়টি নিয়ে নজর দিচ্ছে স্কুল কতৃপক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ