তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা‍! পরমাণু অস্ত্র ব্যবহারে সম্মতি দিলেন পুতিন

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: রুশ-ইউক্রেন যুদ্ধের হাজারতম দিনেই কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেল। শত্রু দেশের বিরুদ্ধে রাশিয়ার সেনাকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবারই (১৯ নভেম্বর) এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট। আর তাতেই অশনিসঙ্কেত দেখছেন কূটনৈতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ইউক্রেন যদি কোনও কারণে রুশ ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে পাল্টা জবাব দিতে পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। আর রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য।

মার্কিন প্রেসিডেন্টের কুর্সি থেকে বিদায় নেওয়ার আগেই জো বাইডেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। অর্থা‍ৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার ছাড়পত্র পেয়েছে ভোলদিমির জেলেনস্কির দেশ। আর ওই খবর জানাজানি হতেই মস্কোর তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ইউক্রেন যদি রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে ‘যথাযথ ও কার্যকর’ পদক্ষেপ নেওয়া হবে। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ায় এই ধরনের হামলা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর শামিল হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত অশান্তির আগুনে ঘি ঢালছে।

কুর্সি থেকে গলা ধাক্কা খাওয়ার কয়েকদিন আগেই কেন বা্‌ইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন তা নিয়ে নানা জল্পনা চলছে। হবু মার্কিন প্রেসীলেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও তাঁর ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইটে বাইডেনকে কটাক্ষ ছুড়ে বলেছেন, ‘ট্রাম্পের দায়িত্ব নেওয়ার আগেই ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার চেষ্টা করছেন বিদায়ী প্রেসিডেন্ট।’ মেয়াদ শেষের মাত্র দুই মাস আগে এমন বড় সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক কি না, এমন প্রশ্নে মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘বাইডেন চার বছরের জন্য নির্বাচিত হয়েছেন, তিন বছর দশ মাসের জন্য নয়। আমরা আমাদের মেয়াদের প্রতিটি দিন আমেরিকানদের স্বার্থ সংশ্লিষ্ট নীতিগুলো কার্যকর করতেই ব্যবহার করব। পরবর্তী প্রশাসন যদি ভিন্ন সিদ্ধান্ত নিতে চায়, সেটা তাদের বিষয়।’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা