কাকে জড়িয়ে ধরে ‘ইমোশনাল’ হলেন পরীমণি? কে এই মনের মানুষ জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : শাকিব খানের নাম শুনলেই ‘তুফান’ সিনেমা আর সেই ছবির ‘উরাধুরা’ গান ছাড়া যেন কিছুই মাথায় আসছে না দর্শকের। আর ওপার বাংলার ‘ডানা কাটা পরি’ মানেই পরীমনি। একটি উদ্বোধনি অনুষ্ঠানে এসে  শাকিব খানের সঙ্গে দেখা হয় পরীমণির। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কের দেখা পেয়েই তাকে জড়িয়ে ধরতে দেখা যায় নায়িকাকে। সামাজিক যোগাযোগ ভাইরাল হয়েছে সময়ের আলোচিত এই দুই তারকার আলিঙ্গনের সেই মুহূর্ত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ্যে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বহু তারকা। এদের মধ্যে ছিলেন মেগাস্টার শাকিব। ভিডিয়োটিতে দেখা যায় পরীমণি গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করছেন। এই সময় শাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি। একে অপরকে আলিঙ্গন করেন তাঁরা। মেগাস্টারকে জড়িয়ে ধরার সময় বেশ ‘ইমোশনাল’ দেখা যায় অভিনেত্রীকে। শাকিব-পরীমণিকে একসঙ্গে দেখে দুজনের ভক্তরাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা এই ভিডিয়োটিতে একের পর এক কমেন্ট এসেছে। কেউ তাঁদের একসঙ্গে দেখে প্রশংসা করেছেন। আবার কেউ দু’জনকে একসঙ্গে নতুন সিনেমায় কাজ করতে দেখতে চেয়েছেন।

উল্লেখ্য, পরীমণিকে সর্বশেষ দেখা গেছে ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে। অন্যদিকে শাকিব খানকে দেখা গেছে ‘দরদ’ সিনেমায়।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর