আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত গৌতম আদানির সঙ্গে সব চুক্তি বাতিল করল কেনিয়া সরকার

নিজস্ব প্রতিনিধি: ঘুষ কাণ্ডে জড়ানোর জেরে এবার জোর ধাক্কা খেলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত হওয়ায় তাঁর সংস্থা আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া যাবতীয় চুক্তি বাতিল করেছে কেনিয়া সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো জানিয়েছেন, ‘কেনিয়ায় একটি বিমানবন্দর গড়ার এবং ৩০ বছরের জন্য বিদ্যু‍ৎ ক্রয়ের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা বাতিল করা হচ্ছে।’ আর্থিক বিশেষজ্ঞদের মতে, শুধু কেনিয়া-ই নয়, আরও বেশ কয়েকটি দেশ আদানি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কচ্ছেদের পথে হাঁটতে পারে। আর সেক্ষেত্রে বিপুল পরিমাণ লোকসানের বোঝা বইতে হবে আদানি গোষ্ঠীকে।

ভারতের এক সৌর প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর আদানি, দু’জনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় ২২৩৭ কোটির বেশি ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া এবং বিনিয়োগকারী ও ব্যাঙ্কের কাছে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে আদানি এবং অন্যান্যদের বিরুদ্ধে।  ওই খবরে তোলপাড় হয়ে যায় ভারতের রাজনীতি। লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধি অভিযোগ করেন, ‘অবৈধ কার্যকলাপে জড়িত গৌতম আদানি রক্ষা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’ আদানি গোষ্ঠীর কর্ণধারকে গ্রেফতারেরও দাবি জানিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। যদিও শোরগোল পড়ার পরেই এক বিবৃতিতে নিজেকে নির্দোষ হিসাবে দাবি করেছিলেন গৌতম আদানি। কিন্তু তাতে লাভ হয়নি খুব একটা। এদিন দালাল স্ট্রিটে মুখ থুবড়ে পড়ে আদানির মালিকানাধীন বিভিন্ন সংস্থা। কয়েক লক্ষ কোটি টাকা খোয়ায়।

সেই ধাক্কা সামলানোর আগে ফের গৌতম আদানিকে ধাক্কা দিয়েছে কেনিয়া সরকার। ঘুষ কাণ্ডে জড়িত ভারতীয় শিল্পপতির মালিকানাধীন বিভিন্ন সংস্থার সঙ্গে হওয়া চুক্তি বাতিল করেছে কেনিয়া সরকার। দেশটিতে একটি বিমানবন্দর নির্মানের পাশাপাশি বিদ্যু‍ৎ সংবহন লাসইন গড়ে তোলার চুক্তি বাতিল হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

৪০ বছর আগে ওয়াশিংটনের একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রেগন

আরব সাগরে মার্কিন অভিযান, আটক ইরানের তেলবাহী জাহাজ ‘সেভান’

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ