বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন পূজা চেরি, অল্পের জন্য রক্ষা…

Share:

নিজস্ব প্রতিনিধি : ঢাকাই চিত্রনায়িকা ও মডেল হিসেবে খুব কম সময়ে দর্শকদের থেকে প্রশংসা কুড়িয়েছেন পূজা চেরি।ঢালিউডে নায়িকা হিসেবে পা রেখেছেন বেশ কয়েক বছর।এর মধ্যে ডজনখানেক ছবিও উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়াও কম হয় না। সমালোচকারীদের তিনি বিশেষ পাত্তা দেন না বলা চলে। সাজের দিক তিনি বরাবরই মনোযোগী। নীল রঙের গাউন পড়ে বাইরে বেরিয়েছিলেন।কিন্তু হঠাৎ দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেত্রী। অল্পের জন্য প্রাণে বাঁচলেন।সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রীর একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে।

যেখানে দেখা যায়, ওই অনুষ্ঠানে নীল রঙের একটি স্লিভলেস গাউন পরে উপস্থিত হয়েছেন নায়িকা। তখন চলন্ত সিঁড়ি নেমে আসছিলেন নায়িকা।বেশ হাসিমুখে নামছিলেন তিনি।এমন সময় হঠাৎ তাঁর গাউনের নীচের অংশ সেই চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে যায়!ব্যস অমনি ভয়ে আতঁকে ওঠেন অভিনেত্রী।কি করবেন বুঝে ওঠার আগেই উপস্থিত হন তার নিরাপত্তারক্ষীরা। তাঁরা সেটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। অবশেষে তাঁরা সফল হন।

তবে পুজার মুখে তেমন কোনো শঙ্কার ছাপ দেখা যায় নি। যেন সাক্ষাৎ বড় কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন নায়িকা!ছড়িয়ে পড়া সেই ভিডিয়োটি থেকে একের পর এক কমেন্ট ভেসে এসেছে। কেউ লিখেছেন,‘ভাগ্যিস, খারাপ কিছু হয়নি।’ আবার কেউ লিখেছেন, ‘এমন ড্রেস পরার সময় সাবধানতা জরুরি।’

পাশপাশি কটাক্ষ করতে ছাড়ে নি নেট নাগরিকরা।খানিকটা কটাক্ষ করে অনেকে লিখেছেন, ‘যে পোশাক সামলাতে পারে না, সে পোশাক পরতে যায় কেন!’

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর