জোর ধাক্কা ইডির, বাকিবুরকে দুবাই যাওয়ার অনুমতি দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে দুবাই যাওয়ার অনুমতি দিল আদালত। শুক্রবার ইডি’র বিশেষ আদালত বাকিবুর রহমানকে(Bakibur Rahaman) ১০ দিনের জন্য দুবাই যাওয়ার অনুমতি দেয়।২৫ শে নভেম্বর বাকিবুর রহমান দুবাই যেতে পারবেন। কিন্তু তাকে ফিরে আসতে হবে ৫ ডিসেম্বর। আদালতের শর্ত মেনে দুবাই থেকে ফিরে ছয় ডিসেম্বর জমা দিতে হবে পাসপোর্ট। রেসিডেন্সিয়াল ভিসার পুন:নবীকরণ করতে দুবাই যেতে আদালতে আবেদন জানিয়েছিলেন তিনি। আদালতের শর্তে এও রয়েছে দুবাই যাওয়ার আগে কেন্দ্রীয় এজেন্সি তথা ইডির তদন্তকারী অফিসারের কাছে তার মোবাইল ফোন রেখে যেতে হবে।

এর আগে আদালতে ইডির(ED) পক্ষ থেকে অভিযোগ করা হয় রেশন বন্টন দুর্নীতির কালো টাকা বিদেশে পাচার করা হয়েছে। ওই কালো টাকা মূলত দুবাইয়ে বিভিন্ন সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি । বুধবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত বকিবুর রহমান জামিনে মুক্তি পেয়ে দুবাইয়ের ব্যবসা ও সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য বিদেশযাত্রার আবেদন করেন। বৃহষ্পতিবার সেই আবেদনের শুনানি হয়। ইডি’র আইনজীবীরা এতে আপত্তি জানায়। তাঁরা দাবি করেন,বাকিবুরের দুবাইয়ের সম্পত্তি হস্তান্তর হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে বিদেশে গিয়ে মামলা সংক্রান্ত নানা তথ্যপ্রমাণ নষ্ট করতে পারে। ইডির আইনজীবীদের স্পষ্ট দাবি বাকিবুর প্রভাবশালী।

জেল হেফাজতে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jatipriyo Mallick) অত্যন্ত ঘনিষ্ঠ। এদিকে বাকি ভোটের আইনজীবীদের পাল্টা দাবি, বাকি বোর্ডের প্রেসিডেন্সিয়াল ভিসা রয়েছে সেটা নবীকরণ করতে হবে। বিদেশে না গেলে তা বাতিল হয়ে যাবে। এছাড়া সেখানে তার দুটো সম্পত্তি রয়েছে। শর্ত অনুযায়ী সেই সম্পত্তির দলিল দুবাই সরকারের কাছে পেশ করতে হবে। ইডি আইনজীবীরা আদালতে দাবী করেন দুর্নীতির কালো টাকায় যেসব সম্পত্তি কেনা হয়েছিল সেই টাকা বাংলাদেশ থেকে হাওলা মার ফত দুবাই পৌঁছেছিল। ভীষণ বন্টন দুর্নীতির ঘটনায় অন্যতম মূল চক্রী বাকিবুর। দুপক্ষের বক্তব্য শোনার পর অবশেষে সিবিআইয়ের বিশেষ আদালত ৮ নভেম্বর সেই আবেদন মঞ্জুর করেছিল।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের