দেখ্তে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নৈহাটিতে ৪৮ হাজার ৯১২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ছয় বিধানসভা আসনের উপনির্বাচনে সবুজ ঝরে খড়কুটোর মতো উবে গেল বিজেপি-সহ বিরোধীরা। ইতিমধ্যেই নৈহাটি আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সন‍ৎ দে। তিনি ৪৮ হাজার ৯১২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থানে রয়েছেন। জামানত বাজেয়াপ্ত হয়েছে সিপিআইএমএল (লিবারেশন) ও কংগ্রেস প্রার্থীর।

গত বিধানসভা ভোটে নৈহাটি থেকে জয়ী হয়েছিলেন পার্থ ভৌমিক। পরে লোকসভা ভোটে ব্যারাকপুর আসন থেকে জেতায় বিধায়ক পদে ইস্তফা দেন তিনি। আর তার ফলেই উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়েছিল। ভোটের নির্ঘন্ট ঘোষণার পরেই তৃণমূল নেতৃত্ব হুঙ্কার ছেড়েছিলেন ৫০ হাজারের বেশি ভোটে জিতবেন। দল প্রার্থী করেছিল নৈহাটি পুরসভার পুর পারিষদ সন‍ৎ দে-কে। এলাকায় জনপ্রিয় নেতা ও দক্ষ ক্রীড়া সংগঠক হিসাবেই পরিচিত তিনি। তৃণমূল প্রার্থীর সমর্থনে বিশেষ বার্তাও দিয়েছিল কলকাতা ময়দানের তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের শীর্ষ কর্তা।

শনিবার (২৩ নভেম্বর) সকালে বৈদ্যুতিন ভোটযন্ত্র খুলে গণনা শুরুর সঙ্গে সঙ্গেই এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থী সন‍ৎ দে। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে ব্যবধান। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থীকে ৪৮ হাজার ৯১২ ভোটে হারিয়ে জয়ী হন তিনি। জিতে গণণা কেন্দ্র থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। জয়ের কৃতিত্ব অবশ্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিয়েছেন সন‍ৎবাবু। তাঁর কথায়, ‘গোটা বাংলার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডের পিছনে রয়েছেন, ফের একবার প্রমাণ হল। আরজি করের তরুণী চিকি‍ৎসকের মর্মান্তিক মৃত্যু নিয়ে সিপিএম-বিজেপি নির্লজ্জ রাজনীতি করেছিল। দুই দলের মুখে ঝামা ঘষে দিয়েছেন নৈহাটির ভোটাররা’।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ