শরীর থেকে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার, ভিজে স্নানপোশাকে নেট মাধ্যমে উষ্ণতার ঝড় তুললেন কৌশানী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দশ বছর বাংলা বানিজ্যিক ছবিতে গুরুত্বহীন নায়িকার ভূমিকায় অভিনয় করার পর অবশেষে ইন্ডাস্ট্রিতে সুঅভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন কৌশানী মুখোপাধ্যায়(Koushani Mukherjee)। রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর সময় থেকেই এক অন্য কৌশানীকে দেখেছেন দর্শকরা তবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ ছবিতে কৌশানী যেন আরও পরিণত। তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। পুজোর ছবি বহুরূপী বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছে। আপাতত দীর্ঘদিনের প্রেমিক বনির সঙ্গে তানজানিয়া সফরে রয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ ১০০ টাকা করে জমিয়ে পান ২ লক্ষ টাকা, ধনী হওয়ার দারুণ সুযোগ দিচ্ছে ডাকঘর

নায়িকা বেড়াতে গিয়েছেন অথচ সমাজ মাধ্যমে ছবি শেয়ার করবেন না তা কি হয়! এদিন একেবারে লাস্যময়ী অবতারে ধরা দিলেন পর্দার ঝিমলি। এদিন তাঁর পরনে নেই গ্রাম্য সাজ। স্নানপোশাকে জলপরীর সাজে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার স্রোত বইয়ে দিলেন অভিনেত্রী। ফ্লোরাল প্রিন্টের বিকিনির পাশাপাশি এদিন কৌশানীর চোখে ছিল রোদচশমা। ঠোঁটে গোলাপী লিপস্টিক। সম্ভবত কোনও লেক বা ঝর্ণার জলে দাঁড়িয়ে ছবিগুলি তুলেছেন অভিনেত্রী। পোশাকের স্বল্পতার কারণে উন্মুক্ত হয়েছে কৌশানীর ক্লিভেজ। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্রই সেগুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরাও অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুনঃ চিকিৎসকের লোগো লাগানো গাড়ি থেকে উদ্ধার ১২০ কেজি গাঁজা, চক্ষু চড়কগাছ পুলিশের

ঝিমলির চরিত্রে অভিনয়ের পর থেকেই ইন্ড্রাস্ট্রিতে গুরুত্ব বেড়েছে কৌশানীর। পর্দায় শিবপ্রসাদের সঙ্গে তাঁর রসায়ন যথেষ্ট উপভোগ করেছেন দর্শকরা। ছবিতে আবীরের সঙ্গে বিশেষ কোনও দৃশ্য না থাকায় একটু হলেও আক্ষেপ করেছেন কৌশানী, পরবর্তীতে আবীরের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। তবে বনির সঙ্গে বিয়েটা কবে? এই প্রশ্নের উত্তরে আপাতত মুখ খুলতে নারাজ অভিনেত্রী। আরও বেশ কয়েক মাস তিনি ব্যস্ত থাকতে চান নিজের কেরিয়ার নিয়েই।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা