ঝাড়খণ্ডে ধরাশায়ী পদ্ম শিবির, ফের কুর্সিতে হেমন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: ১৯৮৪ সালে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে অপ্রত্যাশিত ফল করেছিল কংগ্রেস। রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৬টিতেই জয়ী হয়েছিলেন হাত শিবিরের প্রার্থীরা। ওই ফলে চমকে গিয়েছিলেন ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু। তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘বুঝতে পারিনি জীবিত ইন্দিরার (প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি) চেয়ে মৃত ইন্দিরা এতটা শক্তিশালী।’ অর্থা‍ৎ তিনি বোঝাতে চেয়েছিলেন ইন্দিরার মর্মান্তিক মৃত্যুর ফলে ওঠা সহানুভূতির হাওয়ায় ভর করে জিতেছে কংগ্রেস। ঝাড়খণ্ড বিধানসভায় ‘ইন্ডিয়া’ জোটের বিপুল জয়ের পরে অনেকেই বলছেন, ‘জেল থেকে ছাড়া পাওয়া হেমম্ত সোরেন যে জেল যাওয়ার আগের থেকে অনেক শক্তিশালী, তা বুঝতে পারেননি নরেন্দ্র মোদি-অমিত শাহরা।’ 0

দেশের খনিসমৃদ্ধ রাজ্য ঝাড়খণ্ডে ক্ষমতা দখল করতে চেষ্টার ত্রুটি রাখেননি বিজেপি শীর্ষ নেতারা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে উড়িয়ে এনে দায়িত্ব দিয়েছিলেন। এমনকি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে সুবিধাবাদী চম্পাই সোরেনদের ভাঙিয়ে নিয়ে এসেছিলেন। ধর্মীয় তাসও খেলেছিলেন। এমনকি ভোট ফেরত সমীক্ষায় বেশিরভাগ রাজনৈতিক পণ্ডিত (অনেকে বলেন মূর্খ) দাবি করেছিল ঝাড়খণ্ডে এবার না কী পদ্ম ফুটতে চলেছে। কিন্তু ভোট গণনা আর ভোট ফেরত সমীক্ষা যে এক নয়, শনিবার আরও একবার স্পষ্ট হয়ে গেল। বিজেপি-র এনডিএ জোটকে ল্যাজে গোবরে করে ঝাড়খণ্ডের রাশ হাতে নিল ইন্ডিয়া জোটই।

গত ১৩ ‌ও ২০ নভেম্বর দু’দফায় ঝাড়খণ্ড বিধানসভার ৮১টি আসনে ভোট নেওয়া হয়েছিল। এদিন সকালে ভোট গণনার শুরুতে (পোস্টাল ব্যালট) এগিয়ে গিয়েছিল এনডিএ জোট। কিন্তু তার পরেই নাটকীয় মোড়। সাধারণ মানুষের ভোট গণনা শুরু হতেই এনডিএকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে থাকে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। তার পর সময় যত এগিয়েছে ততই জয়ের ব্যবধান বাড়িয়েছে ইন্ডিয়া জোটের প্রার্থীরা। দুপুরেই স্পষ্ট হয়ে যায়, ঝাড়খণ্ডে ফুটছে না পদ্ম। রাশ থাকছে হেমন্ত সোরেনের হাতেই। শেষ পর্যন্ত চূড়ান্ত ফলাফলে দেখা গিয়েছে ৮১টি আসনের মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জয়ী হয়েছে ৩৪ আসনে। সহযোগী কংগ্রেসের দখলে গিয়েছে ১৬টি আসন। রাষ্ট্রীয় জনতা দল জিতেছে চারটি ‌এবং সিপিআইএমএল (লিবারেশন) জয়ী হয়েছে ২টি আসনে।

উল্টোদিকে ধরাশায়ী হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। গত বার যেখানে ২৫টি ‌আসন জিতেছিল বিজেপি, সেখানে এবার জিতেছে মাত্র ২১টি আসনে। অর্থা‍ৎ গতবারের চেয়ে চারটি আসন কম পেয়েছে। বিজেপির সঙ্গী নীতীশ কুমারের জেডিইউ, চিরাগ পাসোয়ানের এলজেপআরভি ও সুদেশ মাহাতর ‌আজসু  জিতেছে মাত্র ১টি করে আসনে। অন্যান্যরা জিতেছে একটি আসনে।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার