ব্যবসায়ীর চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২ বিজেপি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান ও পটাশপুর: ছ’মাস আগে এক সন্ধ্যায় এক ব্যবসায়ীর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে টাকা নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ । ধৃতদের নাম শান্তনু চট্টোপাধ্যায় ওরফে ঝাকু ও টোটন ভকত।স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া দুজনই বর্ধমান শহরের সক্রিয় বিজেপি কর্মী।১৮ জুন সন্ধ্যায় বর্ধমান শহরের আলমগঞ্জ(Alamganj) এলাকায় ব্যবসায়ী মনোজিৎ দে তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে ব্যাগে টাকা নিয়ে মোটরসাইকেলে রওনা দেন। আলামগঞ্জে গুড়ের ব্যবসা আছে তার । মনোজিৎ বাড়ির কাছে আসতেই চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এই ঘটনার পরই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বর্ধমান থানার আইসি নিজে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয় খতিয়ে দেখেন। পরবর্তীতে ব্যবসায়ী মনোজিৎ বাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার প্রায় ছমাস পর অবশেষে বর্ধমান থানার(Bardhaman P.S.) পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। যাকে কেন্দ্র করে যথেষ্ট অসস্তিতে পড়েছে গেরুয়া শিবির।এদিকে,অবৈধভাবে সরকারি গাছ কাটা রুখতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে ঠিকাদারের মধ্যেই ধস্তাধস্তি।

সরকারি গাছ ‘অবৈধভাবে’ কাটা আটকাতে গেলে গ্রামবাসীদের সঙ্গে গণ্ডগোল ও ধস্তাধস্তি। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর(Patashpur) দু’নম্বর ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকার ঘটনা।স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে সরকারী জায়গাতে সরকারি গাছ কাটা চলছে। ঠিকাদারদের কাছে গাছ কাটার অনুমতিপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি বলে দাবি স্থানীয়দের। আর একে কেন্দ্র করেই দেখা দেয় উত্তেজনা।

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’