প্রথম স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন পরীমণি, ফেসবুকে আবেগঘন পোস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিতর্কিত ঢালিউড নায়িকা পরীমণির কতগুলো বিয়ে তা বোধহয় স্বয়ং উপরওয়ালাও জানেন না। পোশাক পাল্টানোর মতো স্বামী বা সঙ্গী পাল্টান তিনি। ঢাকার চলচ্চিত্র মহলে একটা কথা প্রচলিত, কোনও এক পুরুষে বেশিদিন মন বসে না পরীর। নিত্য নতুন শয্যাসঙ্গীর খোঁজে তক্কেতক্কে থাকেন। সেই বিতর্কিত নায়িকাই প্রথম স্বামী ইসমাইল হোসেন জনির আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন। শনিবার সমাজমাধ্যম ‘ফেসবুকে’ এক পোস্টে জীবনের প্রথম শয্যাসঙ্গী ইসমাইলকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন পরীমণি। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায়, বিচ্ছেদের কি যন্ত্রণা!’ যদিও ওই পোস্ট নিয়ে জানতে চাওয়া হলেও কোনও কথা বলতে চাননি বাংলাদেশের বিতর্কিত নায়িকা।

গত শুক্রবার (২২ নভেম্বর) রাতেই পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। ফেসবুকে অনেকেই পরীর প্রথম স্বামীর আকস্মিক মৃত্যুর খবরে হা-হুতাশ করেছেন। প্রথম স্বামীর মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়া নজর এড়ায়নি ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকার। ইসমাইলের মৃত্যুর খবর নিয়ে বাড়াবাড়িতে বেজায় অসন্তুষ্ট পরী। বাংলাদেশের এক নামী সংবাদপত্রের সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘কারও মৃত্যু তো হাসি-তামাশার বিষয় নয়। ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে পারছেন, খবর প্রকাশ করেছেন। উৎসব উৎসব ভাব মনে হচ্ছে। এটা সত্যিই কষ্টদায়ক। এমনটা মোটেও আশা করিনি।’

প্রয়াত প্রথম স্বামী সম্পর্কে বলতে গিয়ে তিনি ওই সাংবাদিককে বলেন, ‘ইসমাইল হোসেন জনি আমাদের আত্মীয়। আমার আপন মাসতুতো ভাই। আমার বড় মেসোর বড় ভাইয়ের ছেলে। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। বয়সে যদিও আমার চেয়ে ৫-৬ বছরের বড়, তারপরও আমাদের সম্পর্কটা ছিল খুবই চমৎকার। পিরোজপুরের বাড়িতে আসার পরই আমার মা (মাসীকে মা বলে ডাকেন পরীমনি) বললেন, “ও (ইসমাইল) তো বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে।” দাদুর মৃত্যুবার্ষিকীতে এসে ইসমাইলের মৃত্যুর খবর পেলাম। এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের, বলে বোঝাতে পারব না।’

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর