Loading live market data...
Loading active stocks...
Connecting...

মেলার আয়োজন ঘিরে দেবের সামনেই তৃণমূলের ২ গোষ্ঠীর হাতাহাতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটালে শিশু মেলা আয়োজন ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলল হাতাহাতি। রবিবার এই ঘটনাকে  কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। জানা গিয়েছে, কার নেতৃত্বে কমিটি তৈরি হবে, তা নিয়েই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। আর তখনই শুরু হয় হাতাহাতি। তাতে বেশ  কমপক্ষে ১৫ জন  জখম হয়েছেন বলে খবর।

রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে মেলার কমিটি গঠন নিয়ে প্রস্তুতি বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দেব। আর তাঁর সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলল মারপিট। বলা বাহুল্য, বিগত ৩৭ বছর ধরে ঘাটালে চলছে শিশু মেলা। ২০২৩ সালে মেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন প্রাক্তন বিধায়ক শংকর দলুই। কিন্তু চলতি বছর এই মেলার দায়িত্ব  যাতে দেব থাকুক সেটাই চায় ঘাটাল বাসী। সেইজন্য পরবর্তী নতুন কমিটি গঠনের জন্য বৈঠক ডাকেন তৃণমূল সাংসদ। আর সেখানে ঘটল হাতাহাতি।

উল্লেখ্য, এদিন দেব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতে লাভের লাভ হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। আহদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদিনের ঘটনা প্রসঙ্গে এখন পর্যন্ত দেবের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর