রণক্ষেত্র ইসলামাবাদের ডি চক, ইমরান সমর্থকদের উপরে নির্বিচারে গুলি পাক রেঞ্জার্সদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি-সহ একাধিক দাবিতে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মসূচি ঘিরে মঙ্গলবার (২৬ নভেম্বর) অগ্নিগর্ভ হয়ে উঠল ইসলামাবাদের ডি চক। পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশ ও পাকিস্তানি রেঞ্জার্সদের তীব্র সংঘর্ষ চলছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাকিস্তানি রেঞ্জার্স স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালায় এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায়। যদিও তাতে দমানো যায়নি ইমরানের সমর্থকদের। সংঘর্ষে এখনও পর্যন্ত ছয় জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে  পাক রেঞ্জার্সের তিন আধিকারিক রয়েছেন। বাকি তিন জন পিটিআই সমর্থক। পরিস্থিতি ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সমাবেশে হাজির ইমরান খানের স্ত্রী বুশরা বিবি হুঙ্কার ছেড়েছেন, ‘স্বামীকে না নিয়ে ফিরব না।’ ইসলামাবাদের পাশাপাশি রাওয়ালপিন্ডিতেও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। পরে রাতেই প্রশাসনের তরফে বুধবার রাওয়ালপিন্ডির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

পিটিআই সমর্থকরা যাতে ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডি-চকে পৌঁছতে না পারেন তার জন্য চেষ্টার ত্রুটি রাখেনি শাহবাজ শরিফের সরকার।  ইসলামাবাদে প্রবেশের পথগুলিতে পণ্য কন্টেনার দিয়ে ব্যারিকেড গড়েছিল পুলিশ। কিন্তু সেই কন্টেনারের ব্যারিকেড গুঁড়িয়ে দিয়ে পিটিআই কর্মীরা ডি-চকে পৌঁছান। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কন্টেনারে উঠে ইমরান খানের মুক্তির দাবিতে শ্লোগান দিচ্ছেন পিটিআই সমর্থকরা। কেউ-কেউ দলীয় পতাকা নেড়ে সহকর্মীদের ব্যারিকেড গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে উ‍ৎসাহ জোগাচ্ছেন। সেনা সদস্য্যরাও পিটিআই সমর্থকদের বাধা দেওয়ার পরিবর্তে উ‍ৎসাহিত করছেন, বুকে জড়িয়ে ধরছেন।

পিটিআই সমর্থকরা ইসলামাবাদের ডি চকে সভা করার ব্যাপারে অনড় থাকায় এদিন সকালেই দেখামাত্র গুলির জন্য পাকিস্তান সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেনা সদস্যরা গুলি চালাতে অস্বীকার করেন। তবে পাকিস্তান সীমান্ত রক্ষী বাহিনী পাক রেঞ্জার্সের জওয়ান ও আধীকারিকরা পিটি্‌আই কর্মী-সমর্থকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। তাতে তিন পিটিআই কর্মীর মৃত্যু হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি পুলিশকে নির্দেশ দিয়েছেন, পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হোক।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা