কোটি টাকার আর্থিক প্রতারণার অপরাধে তমলুকে গ্রেফতার বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: কোটি টাকার আর্থিক প্রতারণা,গ্রেফতার বিজেপির রাজ্য সম্পাদক।জেলার সব বিজেপি নেতাই দুর্নীতিগ্রস্ত দাবি তৃণমূলের।টেন্ডারের নামে ১ কোটি ৬০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে তমলুক থানায় এফ আই আর দায়ের হয়েছিল বিজেপি নেতা নবারুণ নায়েকের(Nabarun Nayek) বিরুদ্ধে।সেই এফ আই আর এর ভিত্তিতে জিজ্ঞাসাবাদ জারি ছিল পুলিশের।মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশের হাতে গ্রেফতার হন বিজেপির রাজ্য সম্পাদক তথা বিজেপি তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবারুণ নায়েক। অসমে(Assam) প্রায় চল্লিশ কোটি টাকার কম্বল সরবরাহের নাম করে ১ কোটি ৬০ লক্ষ টাকার কমিশন নিয়েছিলেন বিজেপি নেতা নবারুন নায়েক, নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল তার নামে।

এই মর্মে এফ আই আর(FIR) দায়ের হয়েছিল তমলুক থানায়(Tamlik P.S.)।তার নামে আর্থিক প্রতারণার অভিযোগ মিথ্যে, এমন দাবি করেছিলেন নবারুণ।মঙ্গলবার সন্ধ্যায় তমলুক থানার পুলিশ গ্রেফতার করে নবারুণ নায়েককে।ঘটনায় তৃণমূলের দাবি বিজেপির সব নেতারাই দুর্নীতিগ্রস্ত, এমনকি রাজ্যের বিরোধী দলনেতা তিনিও দুর্নীতিগ্রস্ত।কোটি টাকার আর্থিক প্রতারণাযে মঙ্গলবার গ্রেফতার হয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক। বুধবার তাকে নিয়ে যাওয়া হয় তমলুক কোর্টে।

অসমে মোটা টাকার কম্বল সাপ্লাই হবে বলে জেনেছিলেন কলকাতার হাইল্যান্ড পার্ক এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দত্ত। মোট ৩৯ কোটি ৬০ লক্ষ টাকার কম্বল(Blanket) সরবরাহের বরাত দেওয়া হয়েছিল।সেই বরাত পাইয়ে দেওয়ার জন্য নবারুণ নায়েককে ১ কোটি ৬০ লক্ষ টাকার কমিশন দিতে হয়। তারপরেই যোগাযোগ বন্ধ করে দেন নবারুন। গত দশই অক্টোবর ওই বিজেপি নেতা ও তার স্ত্রী সহ তাদের বিরুদ্ধে তমলুক থানাতে এফআইআর দায়ের করেন বিশ্বজিৎ বাবু। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় বিজেপি রাজ্য সম্পাদক নবারুণ নায়েক কে। বুধবার তাকে নিয়ে যাওয়া হয় তমলুক কোর্টে(Tamluk Court)। যদিও বুধবার দুপুরে আদালতে পেশ করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো জবাব দেননি ধৃত বিজেপি নেতা।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে