‘অন্যায়ভাবে গ্রেফতার, অবিলম্বে মুক্তি দিন’, চিন্ময় প্রভুর গ্রেফতারিতে সরব শেখ হাসিনা’

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের ‘রক্ষাকর্তা’ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুর গ্রেফতারির বিরুদ্ধে সরব হলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে চিন্ময় প্রভুর গ্রেফতারির নিন্দা করে বঙ্গবন্ধু কন্যা বলেছেন, ‘সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষস্থানীয় নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। চট্টগ্রামে একটি মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে, আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ, মাজার, গীর্জা, মঠ ও বাড়িতে হামলা, ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশে বসবাসকারী প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা এবং সকল সম্প্রদায়ের মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

গত ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই মুসলিম মৌলবাদীদের হাতে লাগাতার নির্যাতিত হয়ে চলেছে হিন্দু সম্প্রদায়। ওই নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিয়ে গত সোমবার চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ তথা সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারির খবরে ফুঁসে ওঠেন বাংলাদেশের হিন্দুরা। গত মঙ্গলবার হিন্দুদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় চট্টগ্রাম আদালত চত্বর। পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষে প্রাণ হারান এক আইনজীবী।

ইতিমধ্যে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারকে কড়া বার্তা দেওয়া হয়। এবার বাংলাদেশের হিন্দুদের রক্ষাকর্তার গ্রেফতারি নিয়ে সরব হলেন দিল্লিতে আশ্রয় নেওয়া সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে সরব হওয়ার পাশাপাশি বাংলাদেশ জুড়ে চলা নৈরাজ্যের জন্যও মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান ক্ষমতা দখলকারীরা সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দা জানাই।’ চট্টগ্রামে পুলিশ ও চিন্ময় অনুসারীদের সংঘর্ষে আইনজীবীর মৃত্যুর নিন্দা করে অভিযুক্তদের কড়া শাস্তির দাবিও জানিয়েছে বঙ্গবন্ধু কন্যা।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি