সমাজ মাধ্যমে খোলা শরীর দেখিয়ে এক বছরে ৩৬০ কোটি আয় নীল ছবির নায়িকার

পোস্টে, তিনি ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, এ বছর তিনি আয় করেছেন ৪৩.৭ মিলিয়ন ডলার। যা কিনা ভারতীয় মূল্যে ৩৬০ কোটি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড হোক বা হলিউড, বা অন্য কোনও ইন্ডাস্ট্রির সুপারস্টার, তাঁদের বার্ষিক উপার্জন কত হতে পারে, বা বিখ্যাত খেলোয়াড়দের বার্ষিক বেতন কত হতে পারে? আপনাদের কী মনে হয়? আচ্ছা ছাড়ুন একজন শিল্পপতির বার্ষিক আয় কত হতে পারে? ১০০ কোটি, বা সুপারস্টারদের বার্ষিক আয় খুব বেশি হলেও বার্ষিক আয় হতে পারে ৫০ কোটি বা ১০০ কোটি। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকারা এক একটি ছবির পারিশ্রমিক নেন ৩০০ কোটির বেশি। কিন্তু তা ব্যতিক্রম! হয়তো কারও কারও গড় সম্পত্তির পরিমাণ ৩০০ বা ৪০০ কোটি, তার বেশি নয়! কিন্তু যদি একজন নীল ছবির নায়িকা বছরে আয় করেন প্রায় ৩৬০ কোটি টাকা, তাহলে কি একটুও অবাক হবেন না! সুপারস্টার তো বটেই শিল্পপতিরাও লজ্জায় পড়ে যাবেন। হ্যাঁ, সেটাই স্বাভাবিক।

সম্প্রতি বিশিষ্ট সোশ্যাল মিডিয়া প্রভাবশালী এবং মডেল সোফি ভক্তদের একটি চমকপ্রদ খবর প্রকাশ করেছেন। যা শুনে লজ্জায় পড়ে যেতে বাধ্য ধনকুবেররাও। বার্ষিক তিনি আয় করেন ৩৬০ কোটি টাকা, যা কিনা যেকোনও ইন্ডাস্ট্রির সুপারস্টারের উপার্জনকে ছাড়িয়ে গিয়েছে। উপার্জনের সংখ্যাটি সোফি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। যা কিনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টে, তিনি ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, এ বছর তিনি আয় করেছেন ৪৩.৭ মিলিয়ন ডলার। যা কিনা ভারতীয় মূল্যে ৩৬০ কোটি হয়। তিনি প্রতি মাসে আয় করেন ৩০ মিলিয়ন ডলার। আর বিষয়টি রীতিমতো ঝটকা খাওয়ার মতোই। একটি প্রতিবেদনে বলা হয়েছে, সোফি রেইনের বার্ষিক উপার্জন জেসন টাটুমের বার্ষিক বেতনকেও ছাড়িয়ে গিয়েছে। তাঁর আয়ের উৎস, সোশ্যাল মিডিয়া তো আছেই, এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন এবং নীল ছবিতেও অভিনয় করেন তিনি। সোশ্যাল মিডিয়াায় তাঁর খোলামেলা ছবিতেই বেশি আয় করেন তিনি। 

এ বছর সোফি রেইনের ৪৩ মিলিয়ন ডলার উপার্জন করেছেন। অন্যদিকে আমেরিকান বাাস্কেটবল খেলোয়াড় জেসন টাটুম ৩৫ মিলিয়ন উপার্জন করেছে। কোনও তারকা বা খেলোয়াড়ও সোফির বার্ষিক উপার্জনকে পেছনে ফেলতে পারেনি। সোফির পোস্টটি এখনও পর্যন্ত ১৭ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। সঙ্গে অনেকেই কটাক্ষ করে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় শরীর দেখিয়ে টাকা উপার্জন, এতে কোনও কৃতিত্ব নেই। 

 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা