সুখবর! কলকাতা থেকে চালু হচ্ছে সরাসরি ফুকেট যাওয়ার বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতাবাসীদের জন্যে সুখবর। এবার কলকাতা থেকেই ফুকেট ভ্রমণ করতে পারবেন বিমানে। তাও আবার কম খরচে। শুক্রবার (২৯ নভেম্বর) বিমান সংস্থা ইন্ডিগো ঘোষণা করেছে, আগামী ২৭ ডিসেম্বর থেকে চালু হতে চলেছে কলকাতা থেকে সরাসরি ফুকেট যাওয়ার ফ্লাইট। দিল্লির পরে এবার কলকাতা থেকেও সরাসরি ফুকেটে যাওয়া যাবে। আর কলকাতা থেকে ফুকেট যাওয়ার নতুন রুটটি চালু হলে ইন্ডিগোর বৈশ্বিক নেটওয়ার্ক আরও প্রসারিত হবে।

কলকাতা থেকেই সরাসরি থাইল্যান্ড যাওয়ার পথ প্রশস্ত হবে পর্যটকদের। যা কিনা নিঃসন্দেহে একটি সুখবর। এই বিষয়টি ঘোষণা করে ইন্ডিগো এয়ারলাইন সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা কলকাতা থেকে থাইল্যান্ডে আমাদের নেটওয়ার্ক প্রসারিত করতে পেরে খুশি। যদিও ব্যাঙ্কক যাওয়ার জন্যে সাপ্তাহিক ১১ টি ফ্লাইট বিদ্যমান। সেখানে ফুকেট যাওয়ার একটি করে দৈনিক ফ্লাইট যোগ দেওয়া করা হবে। এছাড়াও এখন থেকে ভারত এবং থাইল্যান্ডের মধ্যে ৯৩ টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে ইন্ডিগো।’ বিবৃতিতে ইন্ডিগোর গ্লোবাল সেলসের প্রধান বিনয় মালহোত্রার আরও বলেছেন, “থাইল্যান্ডের বৃহত্তম দ্বীপ ফুকেট, জায়গাটি শান্ত সমুদ্র সৈকত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত। তাই প্রতিবছরই এখানে যাওয়ার জন্যে পর্যটকদের ভিড় উপচে পড়ে। দেশের ভিসা-মুক্ত নীতি ভারতীয় নাগরিকদের জন্য আরও বেশি চাহিদা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। আর ইন্ডিগো ফুকেটে যাওয়ার জন্যে সাশ্রয়ী মূল্যের বিমান পরিচালনা করবেন বলে আশ্বাস দিয়েছে।”

আর নতুন রুটটি ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও শক্তিশালী করবে বলে আশা করা যাচ্ছে। কলকাতা ভারতের প্রথম মেট্রোপলাটন শহর এবং ভারতীয় পর্যটকদের জন্যে একটু আঞ্চলিক কেন্দ্র। তাই এই অঞ্চল থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসা বাণিজ্য আরও উন্নত করবে এই নতুন রুটের বিমান চলাচল। বিমান সংস্থার বিবৃতি অনুসারে, কলকাতা থেকে ফুকেট যাওয়ার ফ্লাইটগুলি সোমবার, মঙ্গলবার, শুক্রবার, শনিবার এবং রবিবার আকাশপথে উড়বে।

সোমবার এবং শুক্রবার, ফ্লাইট 6E 1901, কলকাতা থেকে সকাল ৬ টায় (IST) ছাড়বে এবং ১০.৪০ (স্থানীয় সময়) ফুকেটে পৌঁছাবে, বুধ ও শনিবার ফ্লাইটটি কলকাতা থেকে সকাল ৬.৫০ টায় যাত্রা করবে এবং ১১.৩৫ এ ফুকেটে পৌঁছাবে। রবিবার, ফ্লাইটটি সকাল ৬.৫০ টায় ছাড়বে এবং ১১.৪০ মিনিটে ফুকেটে অবতরণ করবে। ফেরার পথে বিমান 6E 1902, সোম ও মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে ফুকেট ছেড়ে দুপুর ১.২০ মিনিটে কলকাতা পৌঁছাবে। বুধবার এবং শনিবার, এটি ফুকেট থেকে দুপুর ১২.৩৫ মিনিটে যাত্রা করবে এবং ২.২০ মিনিটে কলকাতা পৌঁছবে। শুক্রবার, এটি ফুকেট থেকে সকাল ১১.৫৫ মিনিটে ছেড়ে যাবে এবং দুপুর ১.৪০ মিনিটে কলকাতায় অবতরণ করবে, এবং রবিবার ফ্লাইটটি ১২.৪০ মিনিটে ফুকেট থেকে যাত্রা করবে এবং দুপুর ২.২০ মিনিটে কলকাতায় অবতরণ করবে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর