এই গ্রামে পা রাখার আগেই সাবধান হোন, গালি দিলেই গুনতে হবে জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি : আদর্শ গ্রামে যেতে চান যেখানে কেউ কটু কথা বলে না ? এমন গ্রামের সন্ধান পাওয়া মুশকিলই বটে। তবে এমন একটা গ্রামে আছে যেখানে মুখ থেকে খারাপ শব্দ বের করলেই সোজা জরিমানা। যদি কখনো ভুল করে ওই গ্রামে ঢুকে পড়েন তবে সাবধানে থাকবেন। কেননা গালি দিলেই শাস্তির মুখে পড়বেন। ভেবেচিন্তে কথা বার্তা বলতে হয় এই গ্রামে।

এঁই গ্রাম আর কোথাও নয়, মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট গ্রাম সোন্ডালের কথা। যা কিছু হয়ে যাক কেন, যেমন পরিস্থিতিই আসুক না কেন, কখনও মুখ থেকে খারাপ শব্দ বের না করার শপথ নিয়েছে এই গ্রামের সব বাসিন্দা। এই প্রতিশ্রুতি কেউ ভাঙলে শাস্তির মুখে পড়তে হবে ব্যক্তিকে। ৫০০ রুপি জরিমানা দিতে হবে নিয়ম লঙ্ঘনকারীকে। এই নিয়ে গ্রামের প্রধান শরদ আরগড়ে জানান, ‘আমরা আমাদের গ্রামের নারীদের মর্যাদা ও আত্মসম্মান রক্ষার্থে পঞ্চায়েতে এই প্রস্তাব পেশ করি। গ্রামের সব বাসিন্দা এই প্রস্তাব মেনেও নেন।’

গালি দেওয়ার দীর্ঘ ইতিহাস স্মরন করে পঞ্চায়েত প্রধান বলেন, ‘তাঁদের এই গ্রাম আখ চাষের উপর নির্ভরশীল।তবে গ্রামের অন্যতম সমস্যা ছিল এই গালিগালাজ। কারও সঙ্গে ঝগড়া হলে মা-বোনকে উদ্দেশ করে ঘৃণ্য গালি দেওয়া হত। অথচ তাঁরা ভুলে যেত অন্যের মা-বোনকে গালি দিয়ে নিজের পরিবারকেও অসম্মান করছেন তাঁরা। এই ঘটনায় লাগাম টানতেই তাঁরা সকল গ্রামবাসী মিলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। যেখানে সকলে শপথ নেন তাঁরা কখনও বাজে শব্দ ব্যবহার করবেন না। এমনটা করলে ৫০০ রুপি জরিমানা দিতে হবে। এর পর থেকেই গ্রামে গালিগালাজ দেওয়ার ঘটনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কেউ খারাপ পরিস্থিতেও কটু বাক্য প্রয়োগ করে না।’

 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর