সংক্রমিতের খুলিতে বছরের পর বছর থেকে যায় করোনাভাইরাস‍! পিলে চমকানো তথ্য গবেষণায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে ত্রাহি-ত্রাহি রব ফেলে দেওয়া মারণঘাতী করোনাভাইরাস নিয়ে গবেষণায় প্রতি মুহুর্তেই নতুন-নতুন তথ্য উঠে আসছে। কোনও তথ্য যেমন মানুষের কাছে খুশির খবর বয়ে আনছে, তেমনই কোনও তথ্য পিলে চমকে দিচ্ছে। এবার এক জার্মান গবেষণায় কোভিড-১৯ নিয়ে যে তথ্য উঠেছে, তা সাধারণ মানুষের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। গবেষকদের দাবি, ‘কোভিড-19 মহামারীর পিছনে প্রধান ভূমিকা রাখা SARS CoV-2-এ আক্রান্ত ব্যক্তির মাথার খুলি এবং মেনিনজেসে কয়েক বছর ঘাঁপটি মেরে থাকে এবং তার ফলে স্নায়ু ও মস্তিস্কের একাধিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মাথাব্যথা, ঘুমের ব্যাঘাত ঘটানো এবং স্মৃতি দুর্বল হয়ে যাওয়া।’ সেল হোস্ট অ্যান্ড মাইক্রোব জার্নালে প্রকাশিত জার্মান বিজ্ঞানীদের নয়া গবেষণা অনেকের রাতের ঘুম কেড়ে নিয়েছে।

করোনাভাইরাসের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গবেষণা করেছিলেন জার্মানির মিউনিখের হেলমহোল‍ৎজ এবং লুডভিগ-ম্যাক্সিমিলিয়ানস-ইউনিভার্সিট্যাট (এলএমইউ)-এর গবেষকরা। গবেষণায় তাঁরা দেখেছেন যে, সার্স কোভ-২  এর স্পাইক প্রোটিন মস্তিষ্কের প্রতিরক্ষামূলক স্তর ও মেনিনজেস এবং মাথার খুলির অস্থি মজ্জায় সংক্রমণের চার বছর পর্যন্ত থেকে যায়। এই স্পাইক প্রোটিনগুলি সংক্রমিতদের মধ্যে দীর্ঘস্থায়ী প্রদাহের (জ্বালা-পোড়া) জন্য দায়ী এবং নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি বাড়ায়।

গবেষক দলের অন্যতম সদস্য তথা হেলমহোল‍ৎজ মিউনিখের ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্ট বায়োটেকনোলজিসের পরিচালক অধ্যাপক  আলি এরতুর্ক জানিয়েছেন, ‘করোনাভাইরাসের সার্স কোভ-২ প্রজাতি সংক্রমিতের মস্তিস্কের খুলিতে থেকে যাওয়ায় দীর্ঘমেয়াদী স্নায়বিক প্রভাব ঘটে। তার  মধ্যে রয়েছে মস্তিষ্কের বার্ধক্য ত্বরান্বিত, যার ফলে প্রভাবিত ব্যক্তিদের মধ্যে পাঁচ থেকে ১০ বছরের সুস্থ মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। কোভিড দ্বারা সংক্রামিত প্রায় পাঁচ থেকে ১০ শতাংশের দীর্ঘদিন ধরে আক্রান্তের  অভিজ্ঞতা রয়েছে।’ সার্স কোভ-২ স্পাইক প্রোটিন কীভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে তা বোঝার জন্য একটি অভিনব এআই-চালিত ইমেজিং কৌশল তৈরি করেছেন গবেষকরা। তাতে দেখা গিয়েছে, মারণ ভাইরাসের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত ভ্যাকসিনগুলি মস্তিষ্কে স্পাইক প্রোটিন জমা হওয়াকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম