ট্রাম্পের এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নিয়োগ দিতে চলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কাশ প্যাটেল হলেন ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। তিনি আগামী জানুয়ারিতে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এফবিআই প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমানে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের(এফিবআই) প্রধান হলেন ক্রিস্টোফার। তাঁকে সরিয়ে কাশ প্যাটেলকে এই পদে বসানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প। এই নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, প্রাক্তন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ প্যাটেলকে তিনি দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের(এফিবআই)প্রধান হিসেবে নিয়োগ দিতে চান।

ট্রাম্প প্রথম মেয়াদে কাশ প্যাটেলের ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা ছিলেন কাশ। তখন প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফও ছিলেন তিনি। এই নিয়ে শনিবার ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যমে লেখেন, ‘কাশ একজন চমৎকার আইনজীবী, তদন্তকারী এবং ‘আমেরিকা ফার্স্ট’ যোদ্ধা। দুর্নীতি রক্ষার্থে, ন্যায়বিচার এবং আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য কাজ করেছেন প্যাটেল। আমি মনে করি এই কাজের জন্য প্যাটেল উপযুক্ত লোক।’

কাশ প্যাটেল ১৯৮০ সালে নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে জন্মগ্রহণ করেন। কাশের বাবা-মা গুজরাটি ভারতীয়। তাঁর পরিবার পূর্ব আফ্রিকা থেকে কানাডা হয়ে আমেরিকায় অভিবাসন করেছিলেন। তার বাবা একটি বিমান সংস্থায় একজন আর্থিক কর্মকর্তা হিসেবে কাজ করতেন। কাশ প্যাটেল নিউ ইয়র্কে এবং ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আইন বিভাগ থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে ডিগ্রি লাভ করেছেন। তিনি হাউস ইন্টেলিজেন্স কমিটির স্টাফ সদস্য হিসেবে কাজ করেছিলেন।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির