আজব কাণ্ড, জুতো চুরি করতে গিয়ে পাকড়াও ‘বেজি’

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ধরুন ঘরের মধ্যে জুতো রাখলেন, সকালে উঠে দেখলেন সেই জুতো উধাও। তখন কেমন রাগ হয় বলুন দেখি! তাও আবার ঘটনাটি ঘটেছে জাপানে। শেষে চোর ধরতে আঁটঘাট বেঁধে মাঠে নেমেছিল দেশটির পুলিশ। শেষ পর্যন্ত ধরাও পড়ল সেই চোর। গুটিগুটি পায়ে সকলের অন্তরালে চুরি করে নিয়ে যাচ্ছে জুতো। শেষে চোরকে ফাঁদে ফেলতে লাগানো হল সিসিটিভি ক্যামেরা। আর সেই ক্যামেরায় ধরা পড়ল চোর। চোরের পরিচয় জানলে আপনিও অবাক হবেন। কেননা সে কোন মানুষ নয়, এই চোর হল এক বেজি।

ঘটনাটি ঘটেছে জাপানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ফুকুওকায় একটি কিন্ডারগার্টেনে।সেখানে কয়েক দিন ধরে শিশুদের জুতো চুরি যাচ্ছিল। এই নিয়ে শিক্ষক ও অভিভাবকেরা উদ্বেগের মধ্যে পড়ে যান।প্রাথমিকভাবে তাঁরা মনে করেছিল,কোন ব্যক্তি হয়ত অসৎ উদ্দেশ্যে এই কাজ করছে। পরে পুলিশের সহায়তায় নিরাপত্তা ক্যামেরা লাগানো হয়। আর তাতেই পড়ে বেজির চুরি করার কান্ড। ক্যামেরায় দেখা যাচ্ছে, একটি বেজি কামড়ে ধরে একটি ছোট্ট জুতো নিয়ে পালিয়ে যাচ্ছে।

জুতো চোর কোন মানুষ নয়, তা দেখে দারুণ খুশি ওই অঞ্চলের উপ–পুলিশ প্রধান হিরোয়াকি ইনাদা। এই নিয়ে তিনি জানান, জাপানের ওই কিন্ডারগার্টেনে প্রথম দিন বেজি সব জুতো এলোমেলো করে এবং ১৫টি জুতো নিয়ে যায়। পরদিন আরও ৬ টি জুতো খোয়া যায়।১১ নভেম্বর এই বেজিটি আবার আসে এবং আরও একটি জুতো চুরি করে। এর পরের দিন ক্যামেরায় ‘চোর’ ধরা পড়ে।

তবে বেজিটি শুধু ঘরে পরার সাদা রঙের ক্যানভাস কাপড়ের তৈরি জুতো নিয়েছে। সেগুলো খুব হালকা। সহজেই সেগুলো কামড়ে ধরে নিয়ে যেতে পেরেছে। তবে এখন আর যাতে জুতো নিয়ে যেতে না পারে, সে ব্যবস্থা করেছে স্কুল কর্তৃপক্ষ। তাঁরা জুতো রাখার জায়গাটি নেট দিয়ে ঘিরে দিয়েছে।

এই নিয়ে কিন্ডারগার্টেনটির পরিচালক ইওশিহিদে সাইতো বলেন, ‘আমরা খুবই স্বস্তিবোধ করছি।’ শিশুরা জুতো চুরির ভিডিয়ো দেখে খুব মজা পেয়েছে এবং হাসিতে ফেটে পড়েছে।’

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম