রক্তস্নাত পাকিস্তান, ১১ দিন ধরে চলছে শিয়া-সুন্নি দাঙ্গা, নিহত বেড়ে ১৩০

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে কুররাম জেলায় টানা ১১ দিন ধরে শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে মারাত্মক সংঘর্ষ বেঁধেছে। যাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানে জাতিগত দাঙ্গা কোনভাবেই থামার নাম নিচ্ছে না। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে কুররাম জেলায় টানা ১১ দিন ধরে শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে মারাত্মক সংঘর্ষ বেঁধেছে। যাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জন। আহত হয়েছেন ১৮৬ জন। আর এমন মারাত্মক সংঘর্ষে দেশটির অর্থনৈতিক দিকেও ব্যপক প্রভাব পড়েছে। গত ২১ নভেম্বর আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উপজাতীয় জেলা কুররামে শিয়া মুসলিমদের কয়েকটি গাড়িতে একজন বন্দুকধারী হামলা চালানোর পরেই সেই অঞ্চলে সহিংসতা আন্দোলন শুরু হয়েছে। যাতে অন্তত ৪০ জন নিহত হয়েছিলেন। এরপরেই প্রতিশোধমূলক পাল্টা হামলা চালায় শিয়া মুসলিমরা।

এরপর থেকেই সংঘাত অব্যাহত রয়েছে। এদিকে দেশটির জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার জন্যে গত ৮ দিন ধরে দেশটির পেশাওয়ার-পারাচিনার হাইওয়ে বন্ধ রয়েছে। যাতে দৈনন্দিন জীবন ও বাণিজ্যের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই সংঘাতকে বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন স্থানীয় নেতারা। রবিবার (১ ডিসেম্বর) শিয়া-সুন্নী দাঙ্গায় নতুন করে আরও ছয়জন নিহত হয়েছে, এবং আহত হয়েছেন ৮ জন। এছাড়া এই মূহুর্তে সংঘর্ষ ব্যপক আকার ধারণ করেছে। কুররামের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘাত চলছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ কর্তৃপক্ষ। পেশাওয়ার-পারাচিনার হাইওয়ে বন্ধের কারণে আফগানিস্তানের সঙ্গে খারলাচি সীমান্তে বাণিজ্য কার্যক্রম বন্ধ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুররামের ডেপুটি কমিশনার জাভেদউল্লাহ মেহসুদ। যাতে ওই অঞ্চলটিও আর্থিকভাবে ব্যপক প্রভাবিত হচ্ছে। এমনকী এই দাঙ্গার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সেই অঞ্চলের ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। যাতে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এই মূহুর্তে দাঙ্গা বন্ধের জন্যে কুররামের নিম্ন অঞ্চলের বিভিন্ন অংশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যুদ্ধ বন্ধ করতে প্রচেষ্টা চালাচ্ছ প্রশাসন। পাকিস্তান সুন্নি অধ্যুষিত অঞ্চল খাইবার পাখতুনখোয়া প্রদেশেও বিশাল সংখ্যক শিয়া মুসলিমরা বসবাস করেন। তবে এই সহিংস আন্দোলন প্রথম নয়, সেখানকার শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই থাকে।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা