কাজের চাপে বিয়েতে বিলম্ব, বাবা-মায়ের খুশির জন্যে ভাড়ায় বয়ফ্রেন্ড খুঁজছেন মহিলারা

ই ঘটনায় মহিলাদের সংখ্যা বেশি। মিন থু নামক একজন ৩০ বছর বয়সী পেশাদার মহিলা বিয়ের জন্যে তাঁর বাবা-মায়ের চাপের সম্মুখীন হয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! বাবা-মাকে খুশি করার জন্যে আর স্বল্প বয়সে বিয়ে নয়, বরং প্রেমকে ভাড়া নিতে চলেছেন ভিয়েতনামের যুবতীরা। অর্থাৎ বয়ফ্রেন্ড ভাড়া নেবেন তাঁরা। এতে তাঁদের বাবা-মাও খুশি হবেন, আবার অল্প বয়সে বিয়ে না করার কলঙ্কও ঘুচবে। তবে তাঁরা অংশীদারদের ভাড়া হিসেবে নিয়োগ করবেন। কিন্তু এক্ষেত্রে মহিলাদের সংখ্যা বেশি। ইতিমধ্যেই বয়ফ্রেন্ড খোঁজার জন্যে নানা জায়গায় বিজ্ঞাপন দিতে শুরু করেছেন প্রাপ্তবয়স্ক মহিলারা। এছাড়াও কয়েকটি শর্তও বেছে দিয়েছেন প্রাপ্তবয়স্ক মহিলারা। জানিয়ে দিয়েছেন, যাঁরা এই বিজ্ঞাপনের মাধ্যমে আবেদন করবেন, তাঁদের অবশ্যই স্বাস্থ্যগতভাবে ফিট হতে হবে এবং ভাল রান্না জানতে হবে। আসলে সামাজিক চাপ এবং কর্মজীবনে অনেক আকাঙ্ক্ষা থাকায় বেশিরভাগ মহিলাদের বিয়ে বিলম্ব হয়ে যাচ্ছে। তাঁরা ঠিক সময়ে বিয়ে করতে পারছেন না।

যার ফলে পরিবারও অসন্তুষ্ট হচ্ছেন। তাই এমন অভিনব পরিকল্পনা করেছেন ভিয়েতনামের অবিবাহিত মহিলা নাগরিকরা। সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের প্রাপ্তবয়স্ক মহিলারা পরিবারের খুশির জন্য এবং অবিবাহিত কলঙ্ক এড়ানোর জন্যে অস্থায়ী অংশীদারদের খুঁজতে শুরু করছেন। আর এই ঘটনায় মহিলাদের সংখ্যা বেশি। মিন থু নামক একজন ৩০ বছর বয়সী পেশাদার মহিলা বিয়ের জন্যে তাঁর বাবা-মায়ের চাপের সম্মুখীন হয়েছিলেন। এরপর তিনি উপযুক্ত সঙ্গী খুঁজে না পেয়ে, বয়ফ্রেন্ড হিসেবে একজন পুরুষকে নিয়োগ করেন। আর লোকটি বাড়ির সমস্ত কাজে দক্ষ ছিলেন। খানহ এনগোক নামে আরও এক তরুণীও বিয়ের জন্যে পরিবারের চাপের মুখে পড়ায় একজন সুদর্শন, অল্প বয়স্ক ব্যক্তিকে ভাড়া করেছিলেন। আর সেই লোকটির জন্যে তাঁর বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ভাল হয়ে যায়। আর মহিলাদের এমন দুর্বলতার সুযোগে Huy Tuan, নামক একজন ২৫ বছর বয়সী যুবক ভুয়ো প্রেমিক হওয়ার ব্যবসা শুরু করেছেন।

ক্লায়েন্টদের বিভিন্ন চাহিদা মেটাতে তিনি কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন। তবে এ বিষয়টা ক্ষণিক সুখ দিলেও, এর ফলে মহিলাদের মানসিক রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। উপরন্তু, সঙ্গী ভাড়া দেওয়া নিয়ে ভিয়েতনামে কোনও আইনও নেই। তাই মহিলাদের বিশেষভাবে সতর্ক হওয়া উচিত৷ এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতেও অনেক মন্তব্য প্রকাশিত হয়েছে। একজন অনলাইন পর্যবেক্ষক মন্তব্য করেছেন, “সফল কেরিয়ার ছাড়া বিয়ে করলে অনেক সমস্যা হয়। তার থেকে একজন সঙ্গীকে ভাড়া দেওয়া খুবই সুন্দর একটি পরিকল্পনা। যা আপনার বাবা-মাকে খুশি করে এবং আপনার চাপও কমায়।”

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা