জাতীয় পতাকা সম্মান না করলে বাংলাদেশিদের চিকিৎসা করবেন না ভারতীয় চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সমাজের নির্যাতন নিয়ে উত্তাল গোটা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ। একের পর এক চলছে প্রতিবাদ কর্মসূচি। চিন্ময় প্রভুকে অবিলম্বে নি:শর্তে মুক্তির দাবিতে পথে নেমেছে হাজার হাজার মানুষ। এমতাবস্থায় বেশ খানিকটা চাপে আছে বাংলাদেশ। সদ্যই বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার অবমাননা হয়েছে! এই নিয়ে ক্ষোভে ফুঁসছে ভারত। দুদিন আগেই কলকাতার জে এন রায় হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছিল, বাংলাদেশিদের আর চিকিৎসা দেবে না। অন্যান্য হাসাপতাল গুলিকেও এই আহ্বান করেছিলেন। এবার শিলিগুড়িতে এক চিকিৎসক বাংলাদেশি রোগীদের জন্য শর্ত দিলেন। ওই চিকিৎসকের চেম্বারের বাইরে লাগানো রয়েছে জাতীয় পতাকা।শেখর বন্দ্যোপাধ্যায় নামের ওই চিকিৎসক বাংলাদেশি রোগীদের জন্য দিয়েছেন যা শর্ত দিয়েছেন তা হল জাতীয় পতাকাকে সম্মান করতে হবে।

বাংলাদেশ থেকে আসা রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না বলে জানিয়েছেন ওই চিকিৎসক। এই নিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আমাদের পতাকা অবমাননা করা হয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না। কিন্তু যারা আমাদের দেশে আসবেন, তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে। তবেই চিকিৎসা দেওয়া হবে।’

চেম্বারের সামনে টাঙানো ওই বার্তায় লেখা রয়েছে ‘ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আসা রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না। ’

শেখর বন্দ্যোপাধ্যায় হলেন, তিনি নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (নাক-কান-গলা) বিভাগের স্পেশাল মেডিকেল অফিসার।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবী নিহত হওয়ার ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ভারতের জাতীয় পতাকা অবমাননার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ইউনূস। উল্টে অস্বীকার করে চলেছে। হিন্দু নির্যাতন নিয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকার।  

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ