চিন্ময় প্রভুর জামিন শুনানি আজ, রায়ের দিকে তাকিয়ে বিশ্বের সনাতনীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশে বিপন্ন হিন্দুদের রক্ষাকর্তা তথা চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আর্জির শুনানি হবে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর)। ওই জামিন শুনানি শেষে বিচারক কী রায় দেন, তার দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন গোটা বিশ্বের সনাতনীরা। যেভাবে ঘরে এবং বাইরে চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদে ঝড় উঠেছে তাতে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্য ভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ফলে সরকারের তরফে বাংলাদেশের বিপন্ন হিন্দুদের রক্ষাকর্তার জামিনের বিরোধিতা করা হয় কিনা, সে দিকে সবারই দৃষ্টি থাকছে।

গত ৫ অগস্ট পাকিস্তানপ্রেমী সেনাবাহিনীর বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বঙ্গবন্ধু কন্যার দেশত্যাগের পরেই শুরু হয় হিন্দু নিধন যজ্ঞ। আর সেই যজ্ঞের প্রধান পুরোহিত হয়ে আসরে অবতীর্ণ হয়েছেন মুক্তিযুদ্ধের সময়ে হিন্দু মহিলাদের ধর্ষণ ও গণহত্যার ক্ষেত্রে পাক সেনাদের ইন্ধন জোগানো আলবদর বাহিনীর পৃষ্ঠপোষক মোল্লা মুহাম্মদ ইউনূস। হিন্দুদের বাড়ি-ঘর এবং মন্দির জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি বেলাগামভাবে হিন্দু মহিলাদের ধর্ষণ ও খুন করে চলেছে জামায়াত-বিএনপি সহ বিভিন্ন মৌলবাদী সংগঠনের সদস্যরা। বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করায় গত সোমবার (২৫ নভেম্বর) ঢাকা বিমানবন্দর থেকে পুণ্ডরীক ধামের প্রধান তথা ইসকন সংগঠক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে সরকারি খুনি বাহিনী হিসাবে পরিচিত ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা।

পরের দিন মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে তাঁকে পেশ করা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। গত সাতদিন ধরে জেলেই রয়েছেন বাংলাদেশের বিপন্ন হিন্দুদের ত্রাণ কর্তা। গত রবিবার (১ ডিসেম্বর) আদালতে চিন্ময় প্রভুর হয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবিরা। বিচারক জানিয়ে দেন, ‘মঙ্গলবার জামিন শুনানি হবে’। আর ওই জামিন শুনানিতে যাতে কোনও হিন্দু আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে লড়তে না পারেন তার জন্য নতুন ষড়যন্ত্র করে মোল্লা ইউনূসের সরকার। গত মঙ্গলবার যিনি চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর হয়ে আইনি লড়াই করেছিলেন সেই আইনজীবী শুভাশিস শর্মার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুধু শুভাশিসবাবুই নন, আরও ৭০ হিন্দু আইনজীবীর নামে বিভিন্ন অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। বাদ যাননি দুই হিন্দু সাংবাদিকও আয়ান শর্মা ও শুকলাল দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও আজ মঙ্গলবার চিন্ময় প্রভুর হয়ে কারা আইনি লড়াই চালাবেন, তা জানা যায়নি। সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের অন্যতম সংগঠন গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী সোমবার (২ ডিসেম্বর) রাতে জানিয়েছেন, প্রাণনাশের ভয়ে কোনও আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে লড়তে রাজি হচ্ছেন না। ঢাকা থেকে বেশ কয়েকজন আইনজীবীকে আনার চেষ্টা চলছে।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের