বাসের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত কেরলের ৫ ডাক্তারি পড়ুয়া

ফের ভয়াবহ দুর্ঘটনা কেরলে। বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে নিহত হলেন ৫ ডাক্তারি পড়ুয়া। গাড়িটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ভয়াবহ দুর্ঘটনা কেরলে। বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষে নিহত হলেন ৫ ডাক্তারি পড়ুয়া। গাড়িটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল। ঘটনাটি ঘটেছে, সোমবার রাত ৯ টা নাগাদ কেরলের আলাপুঝা জেলায়। সূত্রের খবর অনুযায়ী, কেরলের স্টেট রোড ট্রান্সপোর্টেশন কর্পোরেশনের (KSRTC) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডাক্তারি পড়ুয়াদের গাড়ির মারাত্মক সংঘর্ষ হয়েছে। পাশাপাশি আরও জানা গিয়েছে, সাত শিক্ষার্থী বহনকারী শেভ্রোলেট টাভেরা গাড়িটি দ্রুত গতিতে যাচ্ছিল।

প্রাথমিকভাবে যাত্রীবাহী বাসটিকে ওভারটেক করার চেষ্টা করেছিল ডাক্তার পড়ুয়াদের গাড়িটি, এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত ব্রেক চাপে ডাক্তার পড়ুয়া বহনকারী গাড়ির চালক, এরপরেই তাঁদের গাড়ি স্কিড করে রাষ্ট্রীয় বাসকে সজোরে ধাক্কা দেয়। বাস এবং চার চাকা গাড়ির সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে, ডাক্তার পড়ুয়াদের গাড়ি পুরোটাই দুমড়ে-মুচড়ে গিয়েছে। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচজন এমবিবিএস ছাত্র ঘটনাস্থলেই মারা গিয়েছেন এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ভিজ্যুয়ালে দেখা গিয়েছে, গাড়িটি দুমড়ে-মুচড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে, এবং বাসের বনেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ আধিকারিকদের মতে, গাড়ি থেকে বের করার জন্যে জরুরী অবস্থায় নিহতদের ছিন্নভিন্ন দেহাংশ কেটে ফেলতে হয়েছে।

নিহতদের নাম মহম্মদ, মুহাসিন, ইব্রাহিম, দেবানন্দ এবং শ্রীদীপ। ঘটনাস্থলেই পাঁচ ছাত্রের মধ্যে তিনজন মারা গিয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা গিয়েছেন। আহত অন্য দুই ছাত্রকে চিকিৎসার জন্য আলাপ্পুঝা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতরা বন্দনাম মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আর রাষ্ট্রীয় বাসের চারজন যাত্রী, যাঁরা গুরুভায়ুর থেকে কায়মকুলামে যাচ্ছিলেন, তাঁরা সামান্য আহত হয়েছেন এবং তাঁদের অবস্থা এখন স্থিতিশীল বলে। তবে দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে পুলিশ ঘটনাস্থলটি খতিয়ে দেখছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর