দামী হচ্ছে ঠাণ্ডা পানীয়-সিগারেট-তামাকজাত দ্রব্য, ৩৫ শতাংশ GST চাপানোর সুপারিশ

আগামী ২১ ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং যাঁরা সিগারেট এবং তামাক সেবন করেন তাঁদের পকেটের বাইরের খরচ বাড়তে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ছে ধূমপায়ীদের চিন্তা। পাশাপাশি যাঁরা ঠাণ্ডা পানীয় খেতে বড্ড ভালবাসেন তাঁদেরও কপালে চিন্তার ভাঁজ পড়তে চলেছে। কেননা সিগারেট, বিড়ি থেকে তামাকজাত পণ্য, এমনকী ঠাণ্ডা পানীয়জাত দ্রব্যের উপরেও ৩৫ শতাংশ GST চাপানোর সুপারিশ করা হয়েছে। গত অক্টোবরেই জানা গিয়েছিল, সিগারেট, বিড়ি থেকে তামাকজাত পণ্যের উপর কর চাপাতে চলেছে কেন্দ্র। তামাকজাত পণ্যে কর নীতি ঠিক করতেও বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কেন্দ্র। এবার জানা গেল, শুধু তামকজাত দ্রব্যই নয়, ঠাণ্ডা পানীয়ের উপরেও ৩৫ শতাংশ GST চাপানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ২১ ডিসেম্বর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং যাঁরা সিগারেট এবং তামাক সেবন করেন তাঁদের পকেটের বাইরের খরচ বাড়তে চলেছে। GST কাউন্সিলের বৈঠকের আগেই বিশেষজ্ঞ কমিটি তামাকজাত পণ্যের উপর GST ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।

একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে, সোমবার জিএসটি হারকে যৌক্তিক করার জন্য গঠিত মন্ত্রীদের দল সিগারেট, তামাকজাত দ্রব্যের সঙ্গে ঠাণ্ডা পানীয়ের (Cold Drinks) মতো ক্ষতিকারক পণ্যগুলির উপরেও জিএসটি হার বাড়াতে চলেছে। বর্তমান এ সব দ্রব্যগুলির উপর ২৮ শতাংশ কর রয়েছে, সেটিকে বাড়িয়ে ৩৫ শতাংশ GST করা হবে। এটাই সুপারিশ করা হয়েছে। আর কেন্দ্র যদি এমনটা সিদ্ধান্ত নেয়, তাহলে এসব পণ্যের দামে বিস্ফোরণ হবে। এক আধিকারিকের দেওয়া তথ্য অনুযায়ী, বিহারের উপমুখ্যমন্ত্রী (বিহারের ডেপুটি CM) সম্রাট চৌধুরীর সভাপতিত্বে জিওএম এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। ৩৫ শতাংশের এই GST-র হার ৫%, ১২%, ১৮% এবং ২৮% বিদ্যমান চারটি স্ল্যাব ছাড়াও হবে। এছাড়াও GOM রেডিমেড এবং দামি পোশাকের উপরেও করের হার বাড়ানোর সুপারিশ করেছে।

মোট ১৪৮ টি পণ্যের উপরে বাড়তি কর চাপানোর সুপারিশ করা হয়েছে। জানা গিয়েছে, মন্ত্রীদের দল ১,৫০০ টাকা পর্যন্ত মূল্যের পোশাকের উপর ৫ শতাংশ জিএসটি সুপারিশ করেছে। ১,৫০০ থেকে ১০, ০০০ টাকা মূল্যের পোশাকের উপর ১৮ শতাংশ জিএসটি এবং ২৮ শতাংশ জিএসটি সুপারিশ করা হয়েছে৷ প্রসঙ্গত, আগামী ২১ ডিসেম্বর GST কাউন্সিলের ৫৫ তম বৈঠকটি রাজস্থানের জয়সলমীরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সেখানেই GST হারের পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ উল্লেখ্য, জিএসটি ২০১৭ সালে কার্যকর করা হয়েছিল। দেশজুড়ে পণ্য ও পরিষেবা কর (GST) কার্যকর করা হয়েছিল। এটিকে স্বাধীনতার পর দেশের সবচেয়ে বড় কর সংস্কার বলে মনে করা হয়।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর