মুকুটে নয়া পালক! ২০২৫ অস্কার দৌড়ে ইমনের গান, প্রতিদ্বন্দ্বী টেইলর, লেডি গাগা-রা

ইতিমধ্যেই অস্কারে যাচাই-বাছাই পর্ব শেষ। এ বছর বিশ্বব্যাপী প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহ সঙ্গীত অস্কারে নমিনেশন পেয়েছে। সেই তালিকাতেই রয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় পুরস্কার আগেই জিতেছেন তিনি। এবার বিশ্বব্যাপী পুরস্কার পাওয়ার পালা। কেননা বিশ্বমঞ্চে ঠাঁই পেল ইমনের গান। ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার। বিনোদন মহলের সবথেকে সম্মানিত পুরস্কার হল অস্কার। ইতিমধ্যেই অস্কারে যাচাই-বাছাই পর্ব শেষ। এ বছর বিশ্বব্যাপী প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহ সঙ্গীত অস্কারে নমিনেশন পেয়েছে। সেই তালিকাতেই রয়েছে গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান। আর তা বলতে গেলে প্রথম কোনও বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে সামিল হয়েছে। যা নিঃসন্দেহে বাঙালি দের কাছে গর্বের বিষয়। জানা গিয়েছে, ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটি অস্কারের নমিনেশন পেয়েছে। আর সেই গানেই কন্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী। গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়।

সুতরাং সেই গানের সুবাদেই অস্কারে নাম উঠল ইমনের। এই দৌড়ে গায়িকা ইমনের প্রতিদ্বন্দ্বী রয়েছেন লেডি গাগা, জন এলটন, মিলি সাইরাস, এড শিরানের মতো বিশ্বখ্যাত গায়িকারা। তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন ইমন চক্রবর্তী। খবরটি জানতে পেরে প্রতিক্রিয়া জানিয়েছেন ইমন। এই মূহুর্তে তিনি ‘সা রে গা মা পা’-এর শুটিংয়ের ব্যস্ত। সেখান থেকেই ইমন একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই খবর তিনি পেয়েছেন সকাল ১১টা নাগাদ। তখন শুটিংয়ে ব্যস্ত তিনি। তিনি এখনও খবরটা ঠিক হজম করতে পারছেন না।

আসলে এমন ধরনের খবর শুনলে পেটে কেমন গুড়গুড় করে তাঁর। খবর পেয়েই প্রথম ‘সারেগামাপা’-এর সেটের বন্ধু, বিচারকদের জানিয়েছেন গায়িকা। তার পর স্বামী নীলাঞ্জনকে খবর দিয়েছেন। এরপর বাবাকে খবর দিয়েছেন। যদিও গায়িকা অস্কার পাবেন কিনা তা নিয়ে তাঁর কোনও প্রত্যাশা নেই, অস্কারে তাঁর নাম উঠেছে এটাই যথেষ্ঠ। নিজের দুর্দান্ত কন্ঠের জন্যেই বাংলা সঙ্গীতের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইমন চক্রবর্তী। আধুনিক বাংলা গান থেকে রবীন্দ্রসঙ্গীত থেকে লোকগান সব ধরনের গানেই সিদ্ধহস্ত তিনি। গানের মাধ্যমেই ‘আট থেকে আশি’র মন জয় করেছেন। ২০১৭ সালে পেয়েছেন জাতীয় পুরস্কার। এবার অস্কারের দৌড়ে গায়িকা।

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর