আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাহাড়ে যেতে পারছেন না ? ঘরেই বসেই উপভোগ করুন ‘পাহাড়ি খাট্টা’

courtesy google

নিজস্ব প্রতিনিধি : শীত এলেই বাজারে দেখা মেলে নানারকমের সবজি থেকে শুরু করে ফলমূল। অনেকে শীতকালটা বেজায় পছন্দ করেন। এইসময় পাহাড় প্রেমীরা বাক্স প্যাটরা গুছিয়ে শীতের আমেজ উপভোগ করতে চলে যান। সত্যিই এইসময় ঘরে বসে থাকলে মনটা বড্ড খারাপ করে। যারা এইসময় পাহাড়ে ঘুরতে যান, তাঁরা একটা বিশেষ খাবার উপভোগ করেন। তা হল ‘খাট্টাই’। সমতলে বসে আপনিও কি এই খাবার উপভোগ করতে চান ?  তবে থলে হাতে বাজারে চলে যান। কিনে আনুন কমলালেবু। শীতের দুপুরে আপনিও বানিয়ে নিন ‘পাহাড়ি খাট্টাই’। আর ঘরে বসেই উপভোগ করুন। এই খাবারটি পাহাড়ি টক-মিষ্টি-ঝালের মিশ্রণে তৈরি হয়। রামফল,কমলালেবু, ধনেপাতার চাটনি মিশিয়ে তৈরি করা হয়। রামফলের বদলে টমেটোও ব্যবহার করতে পারেন। এটি টমেটোর মতই দেখতে। তবে এটি মিষ্টি। জেনে নিন সহজ রেসিপি।

উপকরণ : ৫ টি টক-মিষ্টি মিশিয়ে কমলালেবু, ১ আঁটি ধনেপাতা, ৫ কোয়া রসুন, কালো তিল, ৫ টা কাঁচালঙ্কা, সর্ষের তেল বা আচারের তেল, টমেটো ৪ টি, স্বাদমত লবন ও চিনি

প্রণালী : প্রথমে কমলালেবু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিন বা কোয়া ছাড়িয়ে নিন। এবার মিক্সারে ধনেপাতা, সর্ষের তেল, রসুন অথবা রসুন শাক, কাঁচা লঙ্কা, তিল ঘুরিয়ে নিন। যোগ করুন স্বাদমতো লবন ও চিনি ও ছোট টুকরো করে কাটা টমেটো। এবার কমলালেবুর সঙ্গে ধনেপাতার চাটনি মিশিয়ে নিন। তবে এক্ষেত্রে আচারের তেলও ব্যবহার করতে পারেন। বিট লবনও ছড়িয়ে দিতে পারেন উপর থেকে। ব্যস রেডি ‘পাহাড়ি খাট্টা’।

আরও পড়ুন : পেটের সমস্যায় ভুগছেন ? অল্প তেল মশলা দিয়ে বাড়িতেই বানিয়ে নিন তিব্বতি এই পদ

Published by:

Share Link:

More Releted News:

ঘরে বানান দার্জিলিং-স্টাইল এগ-চিকেন থুকপা, রেস্তোরাঁর মতো স্বাদ এখন হাতের নাগালে

পনির খেয়েও মিলছে না ঠিকমতো প্রোটিন? এই ৫ ভুলেই কমে যাচ্ছে পুষ্টিগুণ

চিনিমুক্ত মৌরি শরবতে গরমে মিলবে স্বস্তি, ঘরেই বানান শীতল পানীয়

রোজ টক দই খেতে ভাল লাগে না? বানিয়ে নিন স্বাস্থ্যকর ইয়োগার্ট বার্ক

ভোটের পর রাজনৈতিক চর্চার সঙ্গে সন্ধ্যার আড্ডা জমান চিকেন ভিন্ডালু দিয়ে

একঘেয়ে এঁচোড় খেয়ে অরুচি? বানান কাঁঠাল বীজের ঝালভুনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ