ভোটে কারচুপি করায় তিন বাংলাদেশিকে চরম শাস্তি দিল মার্কিন আদালত

ই নির্বাচনেই অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ আনেন সংগঠনটির সভাপতিপ্রার্থী মাহবুব-ই খোদা খোকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, বস্টনঃ ভোটে কারচুপি করায় তিন বাংলাদেশিকে চরম শাস্তি দিল মার্কিন আদালত। অভিযোগ, যুক্তরাষ্ট্রের বস্টনে অবস্থিত প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড’-এর নির্বাচনে ভোট কারচুপি করেছেন ৩ বাংলাদেশি, শুধু তাই নয় নির্বাচনে ব্যপক অনিয়মও করেছেন তাঁরা। তাঁদের এই কুকীর্তি ফাঁস হতেই মোটা টাকার আর্থিক জরিমানা করা হয়েছে। ৩ অভিযুক্তরা হলেন, পারভিন চৌধুরী, সালাউদ্দিন খান ও তানভির মুরাদ।

গত ২৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত তাঁদের বিরুদ্ধে ১ লক্ষ ৩৪ হাজার ডলার জরিমানা ধার্য করেছে। ম্যাসাচুসেটসের এসেক্স কাউন্টির সুপেরিয়র আদালতের বিচারক মামলার বিবরণে জানিয়েছে, ২০২৩ সালের ১০ ও ১১ নভেম্বর প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড’-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনেই অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ আনেন সংগঠনটির সভাপতিপ্রার্থী মাহবুব-ই খোদা খোকা। এরপর তিনিই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে বিষয়টি প্রমাণিত হয়। এরপরেই গত ১২ জুলাই লরেন্স উচ্চতর আদালতের সহযোগী বিচারক ক্রিস্টেন বাক্সটন ওই নির্বাচনী ফলাফল বাতিলের আদেশ দেন। যেখানে তিন অভিযুক্ত ব্যপকহারে ভোট কারচুপি করেন। সেই নির্বাচনী ফলাফল বাতিল করে দেওয়া হয়।

একইসঙ্গে অভিযুক্তদের মামলার যাবতীয় খরচ বহন করতে বলা হয়। পাশাপাশি আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করার জন্য সংগঠনের কার্যনির্বাহী পরিষদকে নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী, গত ৫ অগস্ট নতুন নির্বাচনের ঘোষণা দেন নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত। তবে এই নির্বাচনে তেমন প্রতিদ্বন্দ্বি না থাকায় গত ২৭ সেপ্টেম্বর খোকা-সাজু-রাজিবকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম